আগরতলা, ১৬ আগস্ট।। স্বাধীনতা দিবসের আন্দনঘন মুহূর্তে একমাত্র শিশুর মৃত্যতে শোকের ছায়া নেমে আসে এক হতভাগ্য পরিবারের উপর। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার অন্তর্গত গয়নামা ভিলেজের রাজকুমার পাড়ার। মৃত শিশুর নাম এনজেনা চাকমা(৪)। বাবার নাম মাশারঞ্জন চাকমা,মা শান্তি দেবী চাকমা।
ঘটনার বিবরনে জানা যায়, ১৫ই আগষ্ট লংতরাইভ্যালীর গয়নামা ভিলেজের রাজকুমার পাড়ার বাসিন্দা মায়ারঞ্জন চাকমা প্রতিদিনের ন্যায় কাজে বেড়িয়ে পড়েন। উনার বাবা দোকান খোলার জন্য বাজারে চলে যান। বাড়িতে ছিল মায়ারঞ্জনের স্ত্রী ও ৪ বছরের শিশুকন্য এনজেনা চাকমা। বাড়ির কাজে ব্যস্ত থাকার ফলে শিশুকন্যাটি কখন যে খেলতে খেলতে বেড়িয়ে গেছে তা টের পাননি শান্তিদেবী। কাজ শেষ করে মেয়েকে দেখতে না পেয়ে শুরু হয় দৌড়ঝাপ। খবর পেয়ে গ্রামের সবাই মিলে খুজতে শুরু করে। অনেক খোঁজাখোঁজির পর বাড়ির কাছেই মনু নদীর পারে দেখতে পাওয়া যায় শিশুটির মৃতদেহ । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মৃত শিশুটিকে নদী থেকে তুলে এনে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য। প্রাথমিক ধারনা শিশুটির জলে পড়েই মৃত্যু হয়েছে । এই হৃদয় বিদারক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা গয়নামা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জলে পড়ে মৃত্যু ৪ বছরের শিশুর
Tags:
Releated Posts
শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…
মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…
ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…
সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…


















