News Flash

Image

জলে পড়ে মৃত্যু ৪ বছরের শিশুর

আগরতলা, ১৬ আগস্ট।। স্বাধীনতা দিবসের আন্দনঘন মুহূর্তে একমাত্র শিশুর মৃত্যতে  শোকের ছায়া নেমে আসে এক হতভাগ্য পরিবারের উপর। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার অন্তর্গত গয়নামা ভিলেজের  রাজকুমার পাড়ার। মৃত শিশুর  নাম এনজেনা চাকমা(৪)। বাবার নাম মাশারঞ্জন চাকমা,মা শান্তি দেবী চাকমা।
ঘটনার বিবরনে জানা  যায়, ১৫ই আগষ্ট লংতরাইভ্যালীর গয়নামা ভিলেজের রাজকুমার পাড়ার বাসিন্দা মায়ারঞ্জন চাকমা প্রতিদিনের ন্যায় কাজে বেড়িয়ে পড়েন।  উনার বাবা দোকান খোলার জন্য বাজারে চলে যান। বাড়িতে ছিল মায়ারঞ্জনের স্ত্রী ও ৪ বছরের শিশুকন্য এনজেনা চাকমা। বাড়ির কাজে ব্যস্ত থাকার ফলে শিশুকন্যাটি কখন যে খেলতে খেলতে বেড়িয়ে গেছে তা টের পাননি শান্তিদেবী।  কাজ শেষ করে মেয়েকে দেখতে না পেয়ে শুরু হয় দৌড়ঝাপ।  খবর পেয়ে গ্রামের সবাই মিলে খুজতে শুরু করে। অনেক খোঁজাখোঁজির পর বাড়ির কাছেই মনু নদীর পারে দেখতে পাওয়া যায় শিশুটির মৃতদেহ । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মৃত শিশুটিকে নদী থেকে তুলে এনে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য। প্রাথমিক ধারনা শিশুটির জলে পড়েই মৃত্যু হয়েছে । এই হৃদয় বিদারক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা গয়নামা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top