আগরতলা, ১৬ আগস্ট।। সুসজ্জিত অনুষ্ঠানের মধ্যদিয়ে লংতরাইভ্যালী মহকুমা প্রশাসনের উদ্যোগে পালিত হল ৭৭তম স্বাধীনতা দিবস। ছৈলেংটা দ্বাদশশ্রেণি বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন ছামনু কেন্দ্রের বিধায়ক শম্ভুলাল চাকমা। দেশাত্মবোধক গান ও নাচের পাশাপাশি জাতি ও জনজাতিদের ঐতিহ্যবাহী নাচও পরিবেশন করা হয়। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শম্ভুলাল চাকমা স্বাধীনতা সংগ্রামের বীর গাঁথা তুলে ধরেন এবং স্বাধীন এই ভারতকে শ্রেষ্ঠ ভারত গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লংতরাইভ্যালী মহকুমা শাসক উওম কুমার ভৌমিক, ছৈলেংটা এসডিপিও সহ অন্যান্যরা।

লংতরাইভ্যালী মহকুমা প্রশাসনের উদ্যোগে পালিত হল ৭৭তম স্বাধীনতা দিবস
Tags:
Releated Posts
শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…
মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…
ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…
সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…


















