News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লংতরাইভ্যালী মহকুমা প্রশাসনের উদ্যোগে পালিত হল ৭৭তম স্বাধীনতা দিবস
Image

লংতরাইভ্যালী মহকুমা প্রশাসনের উদ্যোগে পালিত হল ৭৭তম স্বাধীনতা দিবস

আগরতলা, ১৬ আগস্ট।।  সুসজ্জিত অনুষ্ঠানের মধ্যদিয়ে লংতরাইভ্যালী মহকুমা প্রশাসনের উদ্যোগে পালিত হল ৭৭তম স্বাধীনতা দিবস। ছৈলেংটা দ্বাদশশ্রেণি বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে  অনুষ্ঠানের শুভ সুচনা করেন ছামনু কেন্দ্রের বিধায়ক শম্ভুলাল চাকমা।  দেশাত্মবোধক গান ও নাচের পাশাপাশি জাতি ও জনজাতিদের ঐতিহ্যবাহী নাচও পরিবেশন করা হয়। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শম্ভুলাল চাকমা স্বাধীনতা সংগ্রামের বীর গাঁথা তুলে ধরেন এবং স্বাধীন এই ভারতকে শ্রেষ্ঠ ভারত গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লংতরাইভ্যালী মহকুমা শাসক উওম কুমার ভৌমিক, ছৈলেংটা এসডিপিও সহ অন্যান্যরা।

Releated Posts

ঊনকোটি জেলা হাসপাতালের পরিষেবা উন্নয়নের দাবিতে মেডিকেল সুপারের সঙ্গে কংগ্রেস প্রতিনিধি দলের সাক্ষাৎ

কৈলাসহর, ৩০ জুলাই: ঊনকোটি জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং জনস্বার্থে একাধিক দাবি তুলে ধরে হাসপাতালের মেডিকেল সুপার…

ByByReshmi Debnath Jul 30, 2026

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top