News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপির প্রার্থী তালিকা ঘোষিত , বিরোধী দুর্গ ভাঙতে প্রস্তুত হচ্ছে শাসক দল
Image

বিজেপির প্রার্থী তালিকা ঘোষিত , বিরোধী দুর্গ ভাঙতে প্রস্তুত হচ্ছে শাসক দল

আগরতলা, ১৬ আগস্ট।। ২০ বক্সনগর এবং ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। বক্সনগর থেকে প্রার্থী হয়েছেন তফাজ্জল হোসেন এবং ধনপুরে প্রার্থী হয়েছেন বিন্দু দেবনাথ। দিল্লি থেকে সর্বভারতীয় বিজেপি মঙ্গলবার রাতের বেলা প্রার্থী তালিকার নাম ঘোষণা করেছে। যদিও দুটি মুখই নতুন। জনগণের আস্হা ফেরাতে দুজন প্রার্থীকেই সেভাবে বেছে নিয়েছে দলের হাই কমান্ড। যদিও বহু জল্পনা কল্পনা ছিল প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যকে প্রার্থী তালিকায় রাখতে পারে দল। কিন্তু তালিকায় সিলমোহর পরার পর দেখা গেছে নাম নেই রাজীব ভট্টাচার্যের। দলীয় সূত্রে খবর ধনপুর এবং বক্সনগর দুটি বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি শীর্ষ নেতৃত্ব দলের কার্যকর্তাদের ও স্থানীয় মানুষের দাবি অনুযায়ী দুজন প্রার্থীর নাম ঘোষণা করেছেন।আগামী ১৭ আগস্ট দুজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করবেন বলে দলীয় সূত্রে খবর। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্য মন্ত্রীরা ইতিমধ্যে ঝাঁক বেধে দুটি বিধানসভা কেন্দ্রেই ঝাপাবে বলে জানা যায়। কারণ দুটি বিধানসভা কেন্দ্রে বাম দুর্গ, তাই দলের জন্য লড়াই অত্যন্ত কঠিন। বিশেষ করে ধনপুর বিধানসভা কেন্দ্রে যদি প্রতিমা ভৌমিকে সহযোগিতা না পায় দল তাহলে বিরোধীরা মাইলেজ পাবে। সুতরাং বিরোধীদের ঠেকাতে কৌশল বেঁধে নামতে হবে শাসক দলের। না হলে কঠিন চ্যালেঞ্জের পড়ে বৈতরণী পার হওয়া অগ্নিপরীক্ষা হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।  বিশেষ করে দুটি বিধানসভা কেন্দ্রে বড় ফ্যাক্টর হবে রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রা মথা। কারণ বিগত বিধানসভা নির্বাচনে মথা ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে আট হাজার ভোট এবং বক্সনগর বিধানসভায় কেন্দ্র থেকে পৌনে চার হাজার ভোট নিজেদের ঝুলিতে আনতে সফল হয়েছিল। প্রথমবার প্রার্থী দিয়ে দুটি বিধানসভা কেন্দ্রেরই জনজাতিদের বসে আনতে পেরেছিল মথা। তাই এবার মথাকে নিয়ে টানাটানি হচ্ছে বিরোধীদলের। তবে পিকচার ক্লিয়ার হতে নির্ভর করছে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের উপর। তিনি সীলমোহর দিলে ষ্পষ্ট হবে মথা একা লড়াই করবে, নাকি বিরোধীদের সমর্থন করবে।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top