আগরতলা, ১৬ আগস্ট।। ২০ বক্সনগর এবং ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। বক্সনগর থেকে প্রার্থী হয়েছেন তফাজ্জল হোসেন এবং ধনপুরে প্রার্থী হয়েছেন বিন্দু দেবনাথ। দিল্লি থেকে সর্বভারতীয় বিজেপি মঙ্গলবার রাতের বেলা প্রার্থী তালিকার নাম ঘোষণা করেছে। যদিও দুটি মুখই নতুন। জনগণের আস্হা ফেরাতে দুজন প্রার্থীকেই সেভাবে বেছে নিয়েছে দলের হাই কমান্ড। যদিও বহু জল্পনা কল্পনা ছিল প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যকে প্রার্থী তালিকায় রাখতে পারে দল। কিন্তু তালিকায় সিলমোহর পরার পর দেখা গেছে নাম নেই রাজীব ভট্টাচার্যের। দলীয় সূত্রে খবর ধনপুর এবং বক্সনগর দুটি বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি শীর্ষ নেতৃত্ব দলের কার্যকর্তাদের ও স্থানীয় মানুষের দাবি অনুযায়ী দুজন প্রার্থীর নাম ঘোষণা করেছেন।আগামী ১৭ আগস্ট দুজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করবেন বলে দলীয় সূত্রে খবর। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্য মন্ত্রীরা ইতিমধ্যে ঝাঁক বেধে দুটি বিধানসভা কেন্দ্রেই ঝাপাবে বলে জানা যায়। কারণ দুটি বিধানসভা কেন্দ্রে বাম দুর্গ, তাই দলের জন্য লড়াই অত্যন্ত কঠিন। বিশেষ করে ধনপুর বিধানসভা কেন্দ্রে যদি প্রতিমা ভৌমিকে সহযোগিতা না পায় দল তাহলে বিরোধীরা মাইলেজ পাবে। সুতরাং বিরোধীদের ঠেকাতে কৌশল বেঁধে নামতে হবে শাসক দলের। না হলে কঠিন চ্যালেঞ্জের পড়ে বৈতরণী পার হওয়া অগ্নিপরীক্ষা হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে দুটি বিধানসভা কেন্দ্রে বড় ফ্যাক্টর হবে রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রা মথা। কারণ বিগত বিধানসভা নির্বাচনে মথা ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে আট হাজার ভোট এবং বক্সনগর বিধানসভায় কেন্দ্র থেকে পৌনে চার হাজার ভোট নিজেদের ঝুলিতে আনতে সফল হয়েছিল। প্রথমবার প্রার্থী দিয়ে দুটি বিধানসভা কেন্দ্রেরই জনজাতিদের বসে আনতে পেরেছিল মথা। তাই এবার মথাকে নিয়ে টানাটানি হচ্ছে বিরোধীদলের। তবে পিকচার ক্লিয়ার হতে নির্ভর করছে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের উপর। তিনি সীলমোহর দিলে ষ্পষ্ট হবে মথা একা লড়াই করবে, নাকি বিরোধীদের সমর্থন করবে।

বিজেপির প্রার্থী তালিকা ঘোষিত , বিরোধী দুর্গ ভাঙতে প্রস্তুত হচ্ছে শাসক দল
Tags:
Releated Posts
রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ
আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…
ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…
মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা
আগরতলা, ১৩ জুন: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

















