News Flash

  • Home
  • দেশ
  • চাঁদের আরও কাছে পৌঁছল চন্দ্রযান-৩, ১৭ আগস্ট ল্যান্ডার মডিউলকে পৃথক করার পরিকল্পনা ইসরোর
Image

চাঁদের আরও কাছে পৌঁছল চন্দ্রযান-৩, ১৭ আগস্ট ল্যান্ডার মডিউলকে পৃথক করার পরিকল্পনা ইসরোর

বেঙ্গালুরু, ১৬ আগস্ট (হি.স.): চাঁদের আরও কাছে পৌঁছে গেল ভারতের চন্দ্রযান-৩। চন্দ্রযান ৩-কে চাঁদের দিকে এগিয়ে দেওয়ার লক্ষ্যে আরও এক ধাপ পার করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। ১৬ আগস্ট (বুধবার) সফলভাবে কক্ষপথ উত্তোলনের কাজ সফল করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। চন্দ্রযান-৩ সফলভাবে পঞ্চম এবং চূড়ান্ত চাঁদের কক্ষপথের কৌশলের মধ্য দিয়ে গিয়েছে। এই মুহূর্তে ভারতের চন্দ্রযান-৩ অবস্থান করছে ১৫৩ কিলোমিটার X ১৬৩ কিলোমিটার কক্ষপথে। ১৭ আগস্ট ল্যান্ডার মডিউলকে পৃথক করার পরিকল্পনা রয়েছে ইসরো-র।

এবার চন্দ্রযান-৩-এর প্রপালশন মডিউল থেকে ল্যান্ডার ‘বিক্রম’-কে আলাদা করবে ইসরো। বৃহস্পতিবার (১৭ আগস্ট) ল্যান্ডারকে বিচ্ছিন্ন করা হতে পারে বলে জানানো হয়েছে ইসরো-র তরফে। এই মুহূর্তে চাঁদের কক্ষপথে দিব্যি ভালো রয়েছে ভারতের চন্দ্রযান। চাঁদ থেকে একেবারে সামান্য দূরে তা অবস্থান করছে এবং আগামী ২৩ আগস্ট চাঁদে সফট ল্যান্ডিং করতে পারে এই চন্দ্রযান।

Releated Posts

ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার অধিকার পাকিস্তানের নেই, সন্ত্রাসে মদতই তাদের রাষ্ট্রনীতি: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১৭ জুলাই(আইএএনএস): সীমান্ত-পার সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত ও পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে ফের সরব হল ভারত। শুক্রবার নিয়মিত সাংবাদিক বৈঠকে…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

রাম মন্দির অনুদান কেলেঙ্কারি থেকে নজর ঘোরাতেই জওহর বিশ্ববিদ্যালয়ে বুলডোজার অভিযান: যোগী সরকারকে কংগ্রেসের নিশানা

লখনউ, ১৭ জুলাই (আইএএনএস) : রামপুরের মোহাম্মদ আলি জওহর বিশ্ববিদ্যালয়ের ৪০টি ভবনের মধ্যে ৩৮টি ভেঙে ফেলার প্রস্তাবকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

মধ্যপ্রদেশের ১৩টি পুনর্নির্মিত রেলস্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি

ভোপাল, ১৭ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের রেলযাত্রীদের জন্য আধুনিক পরিষেবা ও উন্নত সুযোগ-সুবিধার নতুন দিগন্ত খুলতে চলেছে। শুক্রবার ভিডিও…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ নিয়ে বিরোধীদের ‘দ্বিচারিতা’ ফের প্রকাশ্যে আসবে: গজেন্দ্র সিং শেখাওয়াত

জোধপুর, ১৭ জুলাই (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের আগে বিরোধী দলগুলির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jul 17, 2026
Scroll to Top