News Flash

Image

রাতের আঁধারে দুঃসাহসিক চুরি

আগরতলা,১৫ আগস্ট: রাতের আঁধারে হাত সাফাই করল চোরের দল।গতকাল রাতে শান্তির বাজার মহকুমার অন্তর্গত কাঞ্চননগর এলাকায় তিন বাড়িতে চোরের দল হানা দিয়ে ৫ টি গরু চুরি করে পালিয়েছে।চোরের ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিবরনে জানা যায়, সোমবার গভীর রাতে শান্তির বাজার মহকুমার অন্তর্গত কাঞ্চননগর এলাকায় তিন বাড়ী থেকে ৫ টি গরু চুরি করে পালিয়েছে চোরের দল।কাঞ্চননগর এলাকার বাসিন্দা প্রীয়রঞ্জন ভৌমিকের বাড়ী থেকে ৩ টি গরু, আশুতোষ ভৌমিকের বাড়ী থেকে ১ টি গরু ও রেখা পাল দাসের বাড়ী থেকে ১ টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। মঙ্গলবার চুরির বিষয়টি বাড়ীর মালিকের নজরে আসার পর চুরির বিষয়ে শান্তির বাজার থানায় জানানো হয়েছে।কিন্তু বাড়ীর লোকজনদের অভিযোগ, সকালবেলা চুরির ঘটনা জানানোর হলেও বেলা ২ ঘটিকা পর্যন্ত পুলিশের কোনোপ্রকার হেলদোল নেই। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হবার প্রয়োজনবোধ করেননি বলে অভিযোগ এলাকাবাসীর।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top