News Flash

Image

নেপালে ধুমধাম করে পালিত হল ভারতীয় উৎসব

কাঠমাণ্ডু, ১৪ আগস্ট (হি.স.) : নেপালে ভারতীয় দূতাবাসে ‘ভারত মহোৎসব’ অত্যন্ত আড়ম্বরে পালিত হল।সোমবার নেপালে বসবাসরত ভারতীয়দের সংগঠন ইন্ডিয়ান সিটিজেন অ্যাসোসিয়েশন অফ নেপাল (আইসিএএন) এবং ভারতীয় দূতাবাস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হয় বলে জানা গিয়েছে।

ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দূতাবাসের প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে প্রায় ২,৫০০ জন অংশগ্রহণ করেছিলেন। উৎসবে অংশ নিতে ভারত থেকে আসেন গায়ক হেমন্ত ব্রিজবাসী। তাঁর গান সকলকে মুগ্ধ করে। কাঠমান্ডুর কেন্দ্রীয় বিদ্যালয়, ডিএভি স্কুল এবং মডার্ন ইন্ডিয়ান স্কুলের শিক্ষার্থীদের উপস্থাপনাও ভারত মহোৎসবের আকর্ষণ ছিল। আইসিএএন গত চার বছর ধরে নেপালে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে। ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন (ডিসিএম) প্রসন্ন শ্রীবাস্তব বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের উৎসবের আয়োজন এখানে বসবাসরত ভারতীয় নাগরিকদের পরিবারের মধ্যে বন্ধনকে আরও সুদৃঢ় করে।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top