News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লোকসভা নির্বাচনের পূর্বে বড়সড় ভাঙ্গন বিরোধী শিবিরে, চার শতকেরও বেশি ভোটার যোগ দিল পদ্ম শিবিরে
Image

লোকসভা নির্বাচনের পূর্বে বড়সড় ভাঙ্গন বিরোধী শিবিরে, চার শতকেরও বেশি ভোটার যোগ দিল পদ্ম শিবিরে

আগরতলা, ১৩ আগস্ট : লোকসভা নির্বাচনের পূর্বে রাজ্যের বিরোধী শিবিরে বড়সড় ভাঙ্গন। সাড়ে চার শতাধিক ভোটার যোগদান করল পদ্ম শিবিরে। যোগদান শিবিরটি হয় রবিবার বড়জলা বিধানসভা কেন্দ্রের উষা বাজারস্থিত সুখময়  স্কুলে। বিজেপি বড়জলা মন্ডলের উদ্যোগে হয় এই যোগদান সভা। যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। যোগদান সভায় সিপিআইএম ও কংগ্রেস দল ত্যাগ করে ১৬৫ পরিবারের ৪৫৭ জন ভোটার বিজেপি দলে যোগদান করে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি দলে বরন করে নেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। পরে যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি বলেন ত্রিপুরা রাজ্যের একমাত্র উন্নয়ন করতে পারে বিজেপি সরকার। মানুষ তা বুঝে গেছে। তাই দিকে দিকে মানুষ বিজেপি দলে যোগদান করছে। কমিউনিস্টরা দীর্ঘ ২৫ বছরে গরীবকে আরও গরীব বানানোর কাজ করেছে। বর্তমানে তারাই এখন আবার বড় বড় কথা বলছেন। এইদিন নাম না করে তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের তিব্র সমালোচনা করেন। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও সিপিআইএম-এর জোট নিয়েও উভয় দলের তিব্র সমালোচনা করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন ত্রিপুরা রাজ্যের মানুষ কমিউনিস্টদের প্রধান বিরোধী দলের তকমা ছিনিয়ে নিয়েছে। এখন আবার দুই কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে কংগ্রেস-সিপিআইএম এক জোট হয়েছে। অথচ কমিউনিস্ট শাসনকালে বহু কংগ্রেস কর্মী খুন হয়েছে। প্রদেশ বিজেপি সভাপতি এইদিন আত্মবিশ্বাসের সাথে বলেন ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রের মানুষ তৈরি হয়ে গেছে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য। এইদিনের যোগদান সভায় এলাকার বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়। যোগদান সভাকে কেন্দ্র করে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top