News Flash

  • Home
  • খেলা
  • বীর সৈনিকদের স্মরণে আয়োজিত দিবা-‌রাত্রী ভলিবলে সেরা পুলিস
Image

বীর সৈনিকদের স্মরণে আয়োজিত দিবা-‌রাত্রী ভলিবলে সেরা পুলিস

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট।।চ্যাম্পিয়ন হলো ত্রিপুরা পুলিস ‘বি‌’ দল। ফাইনালে পরাজিত করলো বিশালগড়ের বাইদ্যাদিঘী দলকে।‌ বাইখোড়া দ্বাদশ শ্রেনী ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে হয় ম্যাচটি।, বাইখোড়া ভলিবল টুর্নামেন্ট কমিটির উদ্যোগে। বীর সৈনিক শহীদ অমল সরকার ও শহীদ মানিক পাটারী মেমোরিয়াল একদিনের দিবারাত্রী ভলিবল প্রতিযোগিতায়। আসরে মোট ১৬ টি দল অংশগ্রহন করে। নকআউট বিভিন্ন পর্বে খেলা শেষে, বিশালগর বাইদ্যাদিঘী ও ত্রিপুরা পুলিশ-বি টিমের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে ২-০ সেটের ব্যবধানে ত্রিপুরা পুলিশ-বি টিম চ্যাম্পিয়ন হয়। বিজয়ী ও বিজিত দলের হাতে চ্যম্পিয়ন এবং রানার্স ট্রফি, নগদ অর্থ রাশি  সহ বিভিন্ন পুরুষ্কার তুলে দেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বাইখোড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিষ্ণু চন্দ্র দাস, শহীদ অমল সরকার ও শহীদ মানিক পাটারীর পরিবারের সদস্য, সমাজসেবী রতন বৈদ্য, সমাজ সেবী কেশব চৌধুরী, শান্তির বাজার মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশন এ-র সচীব সাধুঅং মগ, কোষাধ্যক্ষ নারায়ণ শীল, আম্পায়ার কমিটির কনভেনর মনোরঞ্জন পাল, অফিস ম্যানাজার কিশোর কুমার ভৌমিক সহ অনান্য অতিথি ও কর্মকর্তা গন। আসরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। ‌

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top