News Flash

  • Home
  • দেশ
  • ২০৪৭-এর মধ্যে দেশকে উন্নত করতে জম্মু ও কাশ্মীরের যুবকরা এগিয়ে আসছেন : মনোজ সিনহা
Image

২০৪৭-এর মধ্যে দেশকে উন্নত করতে জম্মু ও কাশ্মীরের যুবকরা এগিয়ে আসছেন : মনোজ সিনহা

শ্রীনগর, ১৩ আগস্ট (হি.স.): ভারতকে ২০৪৭ সালের মধ্যে উন্নত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে জম্মু ও কাশ্মীরের যুবকরা এগিয়ে আসছেন। জোর দিয়ে বললেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। তিনি বলেছেন, “ভারত যখন উন্নত দেশে পরিণত হবে, তখন জম্মু ও কাশ্মীরের অবদানও অন্যান্য রাজ্যের অবদানের সমান হবে।”

হাজার হাজার মানুষের সঙ্গে রবিবার শ্রীনগরে তিরঙ্গা মিছিলের সূচনা করেছেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে, রবিবার সকালে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপনের অঙ্গ হিসেবে শ্রীনগরের ডাল লেকের তীরে এসকেআইসিসি থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত তিরঙ্গা র‌্যালির সূচনা করেন মনোজ সিনহা। মিছিলেও পাও মেলান তিনি। তিরঙ্গা মিছিলে অংশ নিয়ে জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং বলেছেন, ”তিরঙ্গা মিছিলের অংশ হওয়ায় আমরা গর্ব অনুভব করছি। গত বছরের চেয়ে এবারের মিছিল অনেক বড় ছিল। আমরা দেশের শান্তির জন্য একসঙ্গে কাজ করতে চাই। স্বাধীনতা দিবস উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Releated Posts

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026
Scroll to Top