News Flash

  • Home
  • খেলা
  • কমল সাহাকে লাইফ টাইম অ্যাওয়ার্ড প্রদান
Image

কমল সাহাকে লাইফ টাইম অ্যাওয়ার্ড প্রদান

 ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট।।  প্রাক্তন খেলোয়াড় এবং অন্যতম ক্রীড়া সংগঠক কমল সাহাকে লাইফটাইম এচিভমেন্ট আওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এবারকার লাইফটাইম এচিভমেন্ট এওয়ার্ড বিজয়ী হিসেবে প্রাক্তন খেলোয়াড় এবং অন্যতম ক্রীড়া সংগঠক কমল সাহার নাম ঘোষণা করা হয়েছিল। অনিবার্য কারণে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উনার হাতে পুরস্কার তুলে দেওয়া যায়নি। আজ, শনিবার দুপুরে ওনার বাসভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে টিএসজেসি-র সভাপতি সরযূ চক্রবর্তী, সম্পাদক সুপ্রভাত দেবনাথ, কোষাধ্যক্ষ উৎপল ভট্টাচার্য, সদস্য দীপঙ্কর দাশ প্রমুখ ওনার হাতে লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেন। প্রসঙ্গক্রমে শ্রীসাহা রাজ্য ক্রীড়ার মানোন্নয়ন ও প্রসারে গঠনমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে ক্রীড়া সাংবাদিক ক্লাবের ভূয়ষী প্রশংসা করেন। ক্লাবের পক্ষ থেকে ওনার সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করা হয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top