News Flash

  • Home
  • ত্রিপুরা
  • করম ছড়ায় পালিত মেরি মিট্টি মেরা দেশ কর্মসূচি
Image

করম ছড়ায় পালিত মেরি মিট্টি মেরা দেশ কর্মসূচি

আগরতলা ,১১ আগস্ট : স্বাধীনতার অমৃতমহোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে দেশব্যাপী মেরি মিট্টি মেরা দেশ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। অমৃতবাটিকা নির্মাণের জন্য অমৃত কলসে দেশের বিভিন্ন পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ড থেকে মাটি সংগ্রহ করে দেশের রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া হবে। এই উপলক্ষ্যে বিজেপি যুবমোর্চার উদ্যোগে করমছড়া নিধানসভার অন্তর্গত নালকাটা এ ডি সি ভিলেজের ৫টি ওয়ার্ড নিয়ে  বসুধাবন্ধন এবং অমৃতবাটিকা নির্মাণের জন্য অমৃত কলসিতে মাটি সংগ্রহ করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যুবমোর্চা সভাপতি সঞ্জীত দেববর্মা যুব মোর্চার কর্মীদের সঙ্গে নিয়ে  নালকাঁটার ৫টি ওয়ার্ডে  গিয়ে মাটি সংগ্রহ করেন। যুব মোর্চার সভাপতি জানান যুব মোর্চার উদ্যোগে করমছড়া বিধানসভার প্রতিটি এডিসি ভিলেজে এই কর্মসূচি লাগাতর  চলতে থাকবে।  আগামী ২২ আগষ্ট অমৃত ভাটিকা নির্মাণের জন্য মাটি ভর্তি অমৃত কলস নিয়ে তারা দিল্লি যাবেন।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top