News Flash

  • Home
  • Uncategorized
  • কিনান-রুবেন হত্যা মামলা : চার অভিযুক্তের যাবজ্জীবন সাজা
Image

কিনান-রুবেন হত্যা মামলা : চার অভিযুক্তের যাবজ্জীবন সাজা

Mumbaiমুম্বই, ৫ মে (হি.স.): কিনান-রুবেন হত্যা মামলায় চার অভিযুক্তকেই যাবজ্জীবন সাজা শোনাল মুম্বই আদালত| বৃহস্পতিবার জিতেন্দ্র রানা, সুনীল বোধ, সতীশ দুলহাজ এবং দীপক তিভালকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় মুম্বই আদালত| ২০১১ সালের ২০ অক্টোবর মুম্বইয়ের রাস্তায় খুন হন কিনান (২৪) এবং রুবেন (২৯)| ইভটিজারদের হাত থেকে তাঁদের বান্ধবীদের বাঁচাতে গিয়ে খুন হন তাঁরা| আন্ধেরির আম্বলিতে একটি জনপ্রিয় রেস্তোরাঁর সামনে খুন করা হয় কিনান এবং রুবেনকে| এই ঘটনার পাঁচ বছর পর সাজা পেল চার অপরাধী| বৃহস্পতিবার সাজা ঘোষণার পর কিনানের বাবা বলেন, ‘আমি ওদের মৃতু্যদণ্ড চেয়েছিলাম|’
ঘটনার দিন বান্ধবীদের সঙ্গে ঘুরতে বেড়িয়েছিলেন কিনান এবং রুবেন| সেই সময় তাঁদের সঙ্গে থাকা তরুণীদের নানাভাবে হেনস্থা করার চেষ্টা করে একদল যুবক| তাদের বাধা দেয় কিনান এবং রুবেন| অকুস্থল থেকে চলে যেতে বলা হলে, সেই মুহূর্তে ইভটিজাররা চলে যায়| কিন্তু, কিছুক্ষণ পর আরও ১০ জন সাঙ্গ-পাঙ্গকে নিয়ে চলে আসে তারা| প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন করা হয় কিনান এবং রুবেনকে| প্রায় ৫০ জন মানুষ এই ঘটনার সাক্ষী থাকলেও, কেউ তাঁদের সাহায্য করতে এগিয়ে আসেনি| পাঁচ বছর পর এই মামলায় দোষী সাব্যস্ত হল চার অভিযুক্ত|

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top