News Flash

  • Home
  • খেলা
  • ফুটবল রেফারিদের আলোচনা সভা আজ
Image

ফুটবল রেফারিদের আলোচনা সভা আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট।। ফুটবল ম্যাচে রেফারিদের কার্যক্রম আরও উন্নত করে তোলার লক্ষ্যে আগামীকাল এক বিশেষ আলোচনাচক্রের আয়োজন করেছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। যৌথভাবে উদ্যোক্তার ভূমিকায় ত্রিপুরা রেফারিজ এসোসিয়েশনও  রয়েছে। আগামীকাল সন্ধ্যা সাতটায় ত্রিপুরায় ফুটবল এসোসিয়েশনের অফিস ঘরে বর্তমানে ফুটবল ম্যাচ পরিচালনায় অংশগ্রহণকারী ১৫ জন রেফারীদেরকে নিয়ে এই আলোচনা চক্র অনুষ্ঠিত হবে। রেফারি শিবজ্যোতি চক্রবর্তী, তাপস দেবনাথ, সত্যজিৎ দেব রায়, টিংকু দে, আদিত্য দেববর্মা, বিশ্বজিৎ দাস, কার্তিক দাস, অসীম বৈদ্য, তপন দেবনাথ, প্রতাপ দাস, সজল গোপ, পল্লব চক্রবর্তী, বিপ্লব সিংহ ও লিটন সাহা প্রত্যেককে আলোচনা সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। ত্রিপুরা রেফারিস এসোসিয়েশনের সম্পাদক নারায়ণ দে এক বিবৃতিতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

Releated Posts

জুনিয়র বিশ্ব স্কোয়াশ: পরের রাউন্ডে ভারতের সাত খেলোয়াড়, দাপট দেখালেন আনাহত সিং

নায়াগ্রা-অন-দ্য-লেক (কানাডা), ২১ জুলাই (আইএএনএস): বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করল ভারত। নারী বিভাগের শীর্ষ বাছাই আনাহত…

ByByNews Desk Jul 21, 2026

এমএলসি-তে প্রথমবার চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, উচ্ছ্বসিত শাহরুখ খান

মুম্বই, ১৯ জুলাই (আইএএনএস): মেজর লিগ ক্রিকেট (এমএলসি)-এ প্রথমবারের মতো শিরোপা জেতায় উচ্ছ্বাস প্রকাশ করলেন বলিউড সুপারস্টার শাহরুখ…

ByByNews Desk Jul 19, 2026

‘বিশ্বকাপে খেলা অসম্ভব নয়, এটা রকেট সায়েন্স নয়’: ভারতের ফুটবলের রোডম্যাপ জানালেন শাজি প্রভাকরণ

নয়াদিল্লি, ১৯ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে যখন বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা তুঙ্গে, তখনই ভারতের ফুটবল ভবিষ্যৎ নিয়ে…

ByByNews Desk Jul 19, 2026

বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা: মেসি-ভক্তদের ভোর ৪টা পর্যন্ত ক্যাফেতে খেলা দেখার আহ্বান দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের উৎসাহ আরও বাড়াতে বিশেষ বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jul 18, 2026
Scroll to Top