News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় সিট্যু কার্যালয়ে রহস্য আগুন
Image

তেলিয়ামুড়ায় সিট্যু কার্যালয়ে রহস্য আগুন

fire phtoনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ মে৷৷ রহস্যজনক আগুনে পুড়ে ছাই তেলিয়ামুড়া মহকুমা নেতাজি নগরস্থিত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়৷ যদিও একাংশের ধারণা শট সার্কিটের পলে এই অগ্ণিকান্ডের ঘটনা৷ ঘটনা বুধবার রাত পৌনে নয়টা নাগাদ৷
সংবাদে জানা যায়, এদিন মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় বন্ধ করে কর্মরত সকলেই তালা বন্ধ করে বাড়ি চলে যায়৷ পৌনে নয়টা নাগাদ স্থানীয় বাসিন্দারা দেখতে পান ইউনিয়নের কার্যালয় থেকে ধূয়ো বেরোচ্ছে৷ তৎ সময়ে তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরে খবর দেওয়া হলে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ যদিও অগ্ণিনির্বাপক দপ্তরের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ঘরের ভিতরে থাকা প্রয়োজনীয় কাগজপত্র সহ আসবাবপত্র পুড়ে ছাড়খার হয়ে যায়৷ যদিও একাংশ জনগণ আগুন দেখে আতঙ্কের মধ্যে ঘর থেকে বেরিয়ে পড়ে৷ এমনকি শূন্য থেকে আশির সকলে নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ঘর তেকে বেরিয়ে জাতীয় সড়কে নেমে আসে৷ সে সময় সকলের মধ্যে এক প্রকার যুদ্ধকালীন তৎপরতার পরিস্থিতি লক্ষ্য করা যায়৷ এদিকে, স্থানীয় লোক জানান, সে সময় কার্যালয়ে কেউ ছিলেন না৷ প্রতিদিনের মতো এদিনও তালা বন্ধ করে বাড়িতে চলে যান দায়িত্বরত কর্মীরা৷ যদিও একাংশের ধারণা বৈদ্যুতিক শটসার্কেটের ফলে এ অগ্ণিকান্ডের ঘটনা৷ তারপরেও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি৷ পুলিশের তদন্তের পরে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top