News Flash

  • Home
  • দিনের খবর
  • হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে, বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে
Image

হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে, বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে

কলকাতা, ১০ আগস্ট (হি. স.) : আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে আগামী চার পাঁচ দিন। এমনটাই আবহাওয়া দফতরের পূর্বাভাস।

পাশাপাশি উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে আগামী ২৪ ঘন্টায়। তবে দু একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে । ১০ এবং ১১ তারিখ নাগাদ সামান্য বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। ১২ তারিখ থেকে ফের কিছুটা বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ১২ থেকে ১৩ তারিখ নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতার তাপমাত্রা ৩২-৩৩ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভবনা আগামী চার পাঁচ দিন। বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি চলবে আগামি ৫ দিন। গত ২৪ ঘণ্টায় কলকাতায় মাত্র ০.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২.০২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও একই রকম আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং-এ অবিরাম বৃষ্টি অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গেও এদিন সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও শুক্রবার পর্যন্ত খুব বেশি বৃষ্টি হবে না।

Releated Posts

‘ব্রিটিশ আমলের থেকেও পরিস্থিতি খারাপ’, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের দফতরের সামনে বামেদের বিক্ষোভ

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের সামনে…

ByByNews Desk Sep 29, 2026

প্রাক্তন হিমাচল মন্ত্রী মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে বিজেপির শোক

শিমলা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): হিমাচল প্রদেশের প্রাক্তন মন্ত্রী এবং প্রবীণ নেতা মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে শোক প্রকাশ…

ByByNews Desk Sep 29, 2026

দুর্গাপুজোর নামে দুর্নীতি বরদাস্ত নয়, কড়া বার্তা বাংলার মন্ত্রী দিলীপ ঘোষের

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর নামে কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 29, 2026

অনুমতি ছাড়া অভিষেকের ‘সেবাশ্রয়’ শিবিরে চিকিৎসা, সরকারি ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা বিবেচনা

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top