News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় ফুটবল : রাজ্য দলের সিলেকশন ট্রায়ালে ব্যাপক সাড়া, আজও রিপোর্টিং
Image

জাতীয় ফুটবল : রাজ্য দলের সিলেকশন ট্রায়ালে ব্যাপক সাড়া, আজও রিপোর্টিং

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট।। খেলোয়ারদের মধ্যে উৎসাহ রয়েছে বিস্তর। জাতীয় আসরে খেলার সুযোগ পাবে। রাজ্য দলের জার্সি গায়ে লাগাবে। জাতীয় পর্যায়ের খেলায় নিজেদের স্কিল দেখানোর সুযোগ পাবে। সেই আনন্দটাই তাড়া করে বেড়াচ্ছে রাজ্যের উদীয়মান ফুটবলারদের। অনেকটা সেই স্বপ্নে বিভোর প্রতিভাবান ফুটবলাররা আজ সিলেকশন ট্রায়ালে উপস্থিত হয়েছিল। বালকদের বিভাগে ৬০ জন বালিকাদের বিভাগে ২০ জন ফুটবলার আজ রিপোর্ট করেছে। এক কথায় জাতীয় ফুটবল আসরের জন্য রাজ্য দল গঠনের লক্ষ্যে আয়োজিত সিলেকশন ট্রায়ালে ব্যাপক সাড়া পড়েছে। আগামীকাল তৃতীয় তথা অন্তিম দিন। মঙ্গলবার, বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে খেলোয়ারদের উপস্থিতির হার আশাপ্রদ ছিলনা। জাতীয় আসরে খেলার জন্য ত্রিপুরা দলের এন্ট্রি জমা হয়ে গেছে। রাজ্য দল গঠনের প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়েছে বলা চলে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আয়োজিত জুনিয়র, সাব জুনিয়র জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ত্রিপুরা দল যথারীতি অনলাইনে এন্ট্রি জমা করে নিয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন রাজ্য দল গঠনের লক্ষ্যে সিলেকশন ট্রায়াল শুরু করেছে মঙ্গলবার থেকে। সাব জুনিয়র গার্লস জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য সিলেকশন ট্রায়ালে প্রথম দিনে ১৭ জন ফুটবলার রিপোর্ট করলেও আজ তা বেড়ে কুড়িজন হয়েছে। সাব জুনিয়র বালক জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ এর জন্য সিলেকশন ট্রায়ালের জন্য আজ বুধবার ৬০ জন খেলোয়ার রিপোর্ট করেছে। তাদের জন্ম তারিখ ১-১-২০১০ থেকে ৩১-১২-২০১১ এর মধ্যে রয়েছে কিনা তাও যথারীতি দেখা হচ্ছে। একইভাবে জুনিয়র বালক জাতীয় ফুটবলের জন্য খেলোয়ারদের আগামীকাল বেলা দশটায় রিপোর্ট করতে বলা হয়েছে। খেলোয়াড়দের জন্ম তারিখ হতে হবে ১-১-২০০৮ থেকে ৩১-১২ ২০০৯ এর মধ্যে। খেলোয়াড়দের অবশ্যই অরিজিনাল বার্থ সার্টিফিকেট এবং সম্প্রতি তোলা দুই কপি ছবি নিয়ে আসতে হবে। উল্লেখ্য সিলেকশন ট্রায়ালে রিপোর্ট করার সময় খেলোয়ারদের টেকনিক্যাল কোঅর্ডিনেটর ডি. কে প্রধান, ফিজিক্যাল ইন্সট্রাক্টর সুভেনজিৎ সিনহা, রাজেশ রায়চৌধুরী এবং কোচ সুজিত ঘোষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি কৃষ্ণপদ সরকার রাজ্য দল গঠনের সিলেকশন ট্রায়াল সংক্রান্ত বিষয়ের পর্যবেক্ষণে রয়েছেন। আগামীকালও সিলেকশন ট্রায়ালে বেশ কজন ফুটবলার রিপোর্ট করবে বলে তিনি আশা প্রকাশ করছেন। সিলেকশন ট্রায়ালে রিপোর্ট করা খেলোয়ারদের থেকেই মূলতঃ রাজ্য দল গঠন করা হবে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top