News Flash

  • Home
  • দেশ
  • দক্ষিণ ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, তিলোত্তমায় গরম থেকেও মিলবে মুক্তি
Image

দক্ষিণ ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, তিলোত্তমায় গরম থেকেও মিলবে মুক্তি

কলকাতা, ৭ আগস্ট (হি.স.): দক্ষিণ ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এই সময়ে ভারী বৃষ্টি হবেও উত্তরবঙ্গেও। মূলত উত্তরবঙ্গের ওপরে জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। বৃষ্টির সৌজন্যে গরম থেকে মিলবে মুক্তি, তাপমাত্রা কমবে কলকাতাতেও। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিগ্রি ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। ইতিমধ্যেই বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে। সোমবার সকালেই হালকা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আকাশ ছিল একেবারে মেঘলা।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙ জেলাতেও ভারী বৃষ্টি হবে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নদীয়া, মুর্শিবাবাদ ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top