News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের যান দুর্ঘটনা রাজ্যে , যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত দুই বন্ধু
Image

ফের যান দুর্ঘটনা রাজ্যে , যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত দুই বন্ধু

আগরতলা, ৬ আগস্ট : বাইক এবং বাসের মুখোমুখি সংঘর্ষে আহত দুই বন্ধু। আহতদের নাম তাপস আচার্যী ও শামীম হোসেন। ঘটনা সোনামুড়া কাঁঠালিয়া সড়কের নতুন বাজার এলাকায়। আহতদের বাড়ি মতিনগরে। ঘটনার বিবরনে জানা যায়, বিলোনিয়ার দিক থেকে আসা TR07-1252 নম্বরের বিলোনিয়া আগরতলা গামী যাত্রীবাহী বাস গাড়ির সঙ্গে অপর দিক থেকে আসা বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাইক আরোহী গুরুতর আহত হয়। জানা যায় রাস্তার খারাপ অবস্থা হওয়ায় এ ঘটনা সংগঠিত হয়েছে।

সংঘর্ষের বিকট শব্দে প্রতিবেশীরা ছুটে আসে। এবং আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে সোনামুড়া হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাদের সঙ্গে সঙ্গেই জিবিতে রেফার করে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় বাইক আরোহী বাস গাড়ির সামনের গ্লাস ভেঙ্গে ভিতরে চলে যায়। এলাকাবাসীর অভিমত সোনামুড়া সংহতি সেতুর পর থেকে কাঠালিয়া পর্যন্ত সড়কটির দ্রুত সংস্কার করা না হলে আগামী দিনে এই ধরনের দুর্ঘটনা আরও বাড়বে। ঘটনার খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি ও বাইক উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে আমবাসা জেলা পরিষদ সংলগ্ন জাতীয় সড়কে লরি সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক। বর্তমানে আহত যুবকের চিকিৎসা চলছে ধলাই জেলা হাসপাতালে। তবে এখন পর্যন্ত আহত যুবকের নাম জানা যায়নি।

Releated Posts

কাঁঠালিয়ায় বাড়ি থেকে উদ্ধার বিশালাকার পাইথন, সাপ দেখতে ভিড় এলাকাবাসীর

কাঁঠালিয়া, ২৪ আগস্ট: গভীর রাতে বাড়ির ভিতর থেকে উদ্ধার হল প্রায় ৯ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

শান্তিরবাজারে টিউমারে আক্রান্ত ৯ বছরের আয়ুষী, চিকিৎসার জন্য মানবিক আবেদন পরিবারের

শান্তিরবাজার, ২৪ আগস্ট: মারণ রোগ টিউমারের সঙ্গে লড়াই করছে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারের মাস্টারপাড়া এলাকার ৯ বছরের শিশু আয়ুষী…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top