News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের গরম বৃদ্ধির সম্ভাবনা
Image

উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের গরম বৃদ্ধির সম্ভাবনা

কলকাতা, ৫ আগস্ট (হি.স.): আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী তিন থেকে চার দিন রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা আপাতত নেই। কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। তাপমাত্রাও আগামী কয়েকদিনে বাড়তে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শনিবারই বৃদ্ধি পেয়েছে গরম। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

Releated Posts

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top