News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আপডেট: ২০২৩-২৪ অর্থ বছরে ৩৯৭ কোটি টাকার বাজেট পেশ পুর নিগমের, ঘাটতি ৫৫.২২ লক্ষ টাকা
Image

আপডেট: ২০২৩-২৪ অর্থ বছরে ৩৯৭ কোটি টাকার বাজেট পেশ পুর নিগমের, ঘাটতি ৫৫.২২ লক্ষ টাকা

আগরতলা, ৪ আগস্ট : ২০২৩-২৪ অর্থবছরে আগরতলা পুর নিগম ৩৯৭ কোটি টাকার বাজেট পেশ করেছে। বাজেটে ঘাটতি ৫৫ লক্ষ ২২ হাজার টাকা।আয় অনুমান করা হয়েছে ৩৯৬ কোটি ৪৪ লক্ষ ৭৮ হাজার টাকা।

আজ আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে মেয়র দীপক মজুমদার চলতি অর্থ বছরের পূর্নাঙ্গ বাজেট পেশ করেছেন। এদিন মেয়র বলেন, শহরবাসীর সার্বিক সুবিধার বিষয়টি মাথায় রেখে ৩৯৭ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে।তাতে ঘাটতি দেখা দিয়েছে ৫৫ লক্ষ ২২ হাজার টাকা।এই ঘাটতি মেটাতে বিভিন্নভাবে কর বাড়িয়ে মেটানোর চেষ্টা করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, আগরতলা পুর নিগম চার মাসের জন্য ১৪২ কোটি ১০ লক্ষ টাকার ভোট অন একাউন্ট পেশ করেছিল। তাতে পুর নিগমের আয় হবে বলে অনুমান করা হয়েছিল ১৪১ কোটি ৮৮ লক্ষ টাকা। ঘাটতি ছিল ২১  লক্ষ ৫২ হাজার টাকা।

Releated Posts

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026

জুটমিল ইস্যুতে বিরোধীদের পাল্টা জবাব: বাম আমলের ভুল সিদ্ধান্তের বোঝা বইছে বর্তমান সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই জুটমিল ইস্যুতে বিরোধী দল, বিশেষ করে সিপিআই(এম)-এর অভিযোগের কড়া জবাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top