News Flash

  • Home
  • দেশ
  • বুদ্ধদেবের শারীরিক অবস্থার উন্নতি, রয়েছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে
Image

বুদ্ধদেবের শারীরিক অবস্থার উন্নতি, রয়েছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে

কলকাতা, ৪ আগস্ট (হি.স.): প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আগের থেকে ভালই আছেন। সর্বদা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। শুক্রবার সকালে উডল্যান্ডস হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুদ্ধদেবের সংক্রমণের মাত্রা অনেকটাই কমেছে। রক্তপরীক্ষার রিপোর্ট নতুন করে উদ্বেগ বাড়ায়নি। তাঁকে অল্প স্যুপ খাওয়ানো হয়েছে।

সকালের বুলেটিনে জানানো হয়েছে, বুদ্ধদেবকে নন-ইনভেসিভ ভেন্টিলেটরে রাখা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল। বুদ্ধদেবকে দেখেছেন পালমনোলজিস্ট ধীমান গঙ্গোপাধ্যায়। তিনি কিছু পরামর্শ দিয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বুকের ইউএসজি রিপোর্ট পেয়ে কিছুটা স্বস্তির লক্ষণ দেখছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার বিকেলে বুকের ইউএসজি হয়েছিল অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। সন্ধ্যায় সেই পরীক্ষার রিপোর্ট দেখে চিকিৎসকেরা জানান, বুদ্ধদেবের শারীরিক অবস্থা নিয়ে এখনই অস্বস্তির কিছু পাননি তাঁরা। বৃহস্পতিবার সন্ধ্যার মেডিক্যাল বুলেটিনে বলা হয়, আপাতত পরিস্থিতির কোনও অবনতি হয়নি। নতুন কোনও চিকিৎসা শুরু করারও প্রয়োজন হচ্ছে না। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর জ্ঞান রয়েছে। তিনি চিকিৎসকদের কথায় সাড়া দিচ্ছেন।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top