News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে প্রবল ভূমিধস; ধ্বংসস্তূপে পরিণত ৩টি দোকান, ১০-১২ জন নিখোঁজ
Image

উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে প্রবল ভূমিধস; ধ্বংসস্তূপে পরিণত ৩টি দোকান, ১০-১২ জন নিখোঁজ

রুদ্রপ্রয়াগ, ৪ আগস্ট (হি.স.): দুর্যোগ থামছেই না দেবভূমি উত্তরাখণ্ডে। এবার উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে প্রবল ভূমিধসের জেরে ধ্বংসস্তূপে পরিণত হল ৩টি দোকান। এই ঘটনায় ১০-১২ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। প্রবল বর্ষণের জেরে বৃহস্পতিবার রাতে গৌরীকুন্ড পোস্ট ব্রিজের কাছে ভূমিধসের ঘটনা ঘটে, ৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে জেলা প্রশাসনের দল, বিপর্যয় মোকাবিলা দল, পুলিশ দল, এসডিআরএফ, এনডিআরএফ এবং অন্যান্য দল। রুদ্রপ্রয়াগের এসপি ডঃ বিশাখা বলেছেন,, “নিখোঁজদের খুঁজে বের করতে অভিযান চলছে।”

দুর্যোগ ব্যবস্থাপনা অফিসার দিলীপ সিং রাজওয়ার বলেছেন, “আমরা জানতে পেরেছি, পাহাড় থেকে পাথর পড়ায় এবং ভারী বৃষ্টিপাতের কারণে ৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে… তাৎক্ষণিকভাবে তল্লাশি অভিযান শুরু করা হয়েছিল। ১০-১২ জন সেখানে ছিলেন, শুক্রবার সকাল পর্যন্ত তাঁদের খোঁজ পাওয়া যায়নি।”

Releated Posts

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top