News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিনদিন পর নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার করল ধলাই জেলার সালমা থানার পুলিশ
Image

তিনদিন পর নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার করল ধলাই জেলার সালমা থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ধলাই জেলার সালেমা থানার পুলিশ নিখোঁজ যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে। মৃত যুবকের নাম  শুভঙ্কর দাস( ২৭ )। গত ৩০ জুলাই রাত থেকে ওই যুবক নিখোঁজ হয়।পরিবারের তরফ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর করে তার কোন সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত সালেমা থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছিলেন। নিখোঁজ হওয়ার তিনদিন পর সালমা থানার পুলিশ ভাতখাওড়ী এলাকার জঙ্গল থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে। মৃতদে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আশঙ্কা করা হচ্ছে তাকে হত্যা করে মৃতদেহটি জঙ্গলে গাছের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। মৃতের পরিবারের লোকজনরা অভিযোগ করেছেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করে করে মৃতদেহটি ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। নিখোঁজ যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

Releated Posts

দশমীঘাটে শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যশিবির, উপস্থিত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট : সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার আগরতলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top