News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশে অঙ্গ দান বাড়ানোর জন্য সরকার বেশকিছু পদক্ষেপ নিয়েছে : মনসুখ মান্ডভিয়া
Image

দেশে অঙ্গ দান বাড়ানোর জন্য সরকার বেশকিছু পদক্ষেপ নিয়েছে : মনসুখ মান্ডভিয়া

নয়াদিল্লি, ৩ আগস্ট (হি.স.): দেশে অঙ্গ দান বাড়ানোর জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। বললেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বৃহস্পতিবার নতুন দিল্লিতে ১৩-তম ভারতীয় অঙ্গ দান দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০১৩ সালে প্রায় ৫ হাজার মানুষ নিজেদের অঙ্গ দান করতে এগিয়ে এসেছিলেন, এখন বছরে ১৫ হাজারের বেশি মানুষ অঙ্গ দাতা৷

ডঃ মান্ডভিয়া বলেছেন, অঙ্গ দান প্রচেষ্টার অংশ হয়ে থাকা সমস্ত মানুষকে স্বীকৃতি দেওয়া এবং প্রশংসা করা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, অঙ্গ দাতাদের ছুটির মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৬০ দিন করা হয়েছে এবং বয়সের সীমা ৬৫ বছর দূর করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, সরকার দেশে অঙ্গদানকে জনপ্রিয় করতে আরও নীতি ও সংস্কার আনতে প্রতিশ্রুতিবদ্ধ।
১৩-তম ভারতীয় অঙ্গ দান দিবস অনুষ্ঠানটি মৃত দাতাদের পরিবারকে তাঁদের প্রিয়জনের অঙ্গ দান করার সাহসী সিদ্ধান্তের জন্য, মৃতদের অঙ্গ দানের বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য সংবর্ধনা দেওয়ার জন্য অনুষ্ঠিত হয়েছিল। অঙ্গদান ও প্রতিস্থাপনের ক্ষেত্রে কর্মরত চিকিৎসা পেশাজীবীদের অবদানের স্বীকৃতি প্রদানের মাধ্যমে তাঁদের স্বীকৃতি দেওয়া হয়।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top