News Flash

  • Home
  • বিদেশ
  • রাশিয়া বিশ্ব খাদ্য ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি করতে চাইছে : জেলেনস্কি
Image

রাশিয়া বিশ্ব খাদ্য ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি করতে চাইছে : জেলেনস্কি

কিয়েভ, ৩ আগস্ট (হি. স.) : বন্দর পরিকাঠামোতে আক্রমণের মাধ্যমে রাশিয়া বিশ্ব খাদ্য ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি করতে চাইছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার রাতে দেওয়া ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, মস্কো একটি বৈশ্বিক বিপর্যয় সৃষ্টির লক্ষ্যে যুদ্ধ চালাচ্ছে। বিশ্ব খাদ্য বাজারে তাদের পতনের প্রয়োজন, তাদের দামের সংকট দরকার, তাদের সরবরাহে বাধা দরকার। এই হামলার মাধ্যমে মস্কো খাদ্য বাজার, দাম ও সরবরাহের সংকটের সঙ্গে ‘বিশ্বব্যাপী বিপর্যয়’ তৈরি করতে চাইছে।

উল্লেখ্য, সম্প্রতি কিয়েভের সঙ্গে থাকা কৃষ্ণ সাগর শস্যচুক্তি থেকে সরে আসে রাশিয়া। এরপর থেকে ইউক্রেনের বন্দরগুলোতে হামলা বাড়িয়েছে দেশটি। গতকালই ইউক্রেনের ওডেসা অঞ্চলের দক্ষিণে বন্দর ও শিল্প স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় একটি শস্য সাইলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Releated Posts

ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে চাকরি নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ ভারতের, নিরাপত্তা ঝুঁকি নিয়ে এমইএ-র বিশেষ নির্দেশিকা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ব্ল্যাক সি (কৃষ্ণসাগর) অঞ্চলে চলাচলকারী বা ওই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে চাকরি…

ByByNews Desk Jul 26, 2026

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026

প্রথাগত সংবাদমাধ্যম থেকে মুখ ফিরিয়েছি, আমি না থাকলে দর্শক-শ্রোতাও থাকবে না: ট্রাম্প

ওয়াশিংটন, ২৫ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন আর প্রথাগত সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top