News Flash

Image

বাসন্তীতে লোকালয়ে ঢুকে পড়ল কুমির

বাসন্তী, ২ আগস্ট (হি. স.) : ফের লোকালয়ে ঢুকে পড়ল কুমির। মঙ্গলবার রাতে বাসন্তীর হাড়ভাঙি শিকারিপাড়া এলাকায় পথ চলতি মানুষ নদী তীরবর্তী একটি রাস্তার উপরেই প্রায় সাড়ে চার ফুটের কুমিরটিকে শুয়ে থাকতে দেখেন। পাশের মাতলা নদী থেকে সেটি উঠে এসেছে বলেই প্রাথমিক ধারনা স্থানীয়দের।

স্থানীয়রাই দ্রুত এই বিষয়ে বন দফতরকে খবর দিলে মাতলা রেঞ্জের বন কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে কুমিরটিকে ধরে ফেলেন। সেটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঝড়খালি বিট অফিসে। সেখানে রাতভর শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর কুমিরটিকে বুধবার ভোরে ছেড়ে দেওয়া হয় সুন্দরবনের সূর্যমনি খালে। কুমিরটির আনুমানিক বয়স তিন বছর বলে দাবি বন দফতরের। সে সম্পূর্ণ সুস্থ রয়েছে বলেই জানিয়েছেন বনকর্মীরা।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top