News Flash

  • Home
  • প্রধান খবর
  • কৌশল নিয়ে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, নিজেদের মধ্যে আলোচনা সারল বিরোধীরাও
Image

কৌশল নিয়ে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, নিজেদের মধ্যে আলোচনা সারল বিরোধীরাও

নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.): শান্তি ফিরছেই না সংসদে, সংসদের চলতি বর্ষাকালীন অধিবেশন মণিপুর ইস্যুতে উত্তাল। এই পরিস্থিতিতে সরকারের কৌশল ঠিক করতে বুধবার সকালে সংসদে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বাদল অধিবেশনে সরকারের কৌশল নিয়ে এদিন আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। বুধবার সকালের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ, প্রহ্লাদ যোশী, অনুরাগ সিং ঠাকুর, পীযূষ গোয়েল, নীতীন গড়কড়ি, নির্মলা সীতারমন ও অর্জুন রাম মেঘওয়াল প্রমুখ।

এদিকে, নিজেদের মধ্যে আবারও একপ্রস্থ বৈঠক সারল বিরোধীরা। সংসদে রাজ্যসভার দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের চেম্বারে বৈঠক করেছেন সমমনোভাবাপন্ন বিরোধী দলের নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন শরদ পওয়ার, ফারুক আব্দুল্লাহ, ডেরেক ও’ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় সিং, রাঘব চাড্ডা ও শশী থারুর প্রমুখ।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top