News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টিসিএ সদস্যদের আদালতে হাজির হওয়ার নির্দেশ হাই কোর্টের
Image

টিসিএ সদস্যদের আদালতে হাজির হওয়ার নির্দেশ হাই কোর্টের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট।। এবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুই গোষ্ঠীকে উচ্চ আদালতে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাই কোর্টের বিচারপতি অরিন্দম লোধ। বেলা সাড়ে ১২ টায় তাঁদের আদালতে হাজির থাকতে বলা হয়েছে। 

টিসিএ-র সেক্রেটারি তাপস ঘোষ ও ভাইস প্রেসিডেন্ট তিমির চন্দ বিভিন্ন অভিযোগ এনে উচ্চ আদালতে মামলা করেছিলেন। মূলত তাদের অভিযোগ ছিল, গোষ্ঠী কোন্দলের জেরে তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। এছাড়াও এমবিবি স্টেডিয়ামের এল-ই-ডি ফ্ল্যাড লাইট নিয়ে যে অভিযোগ উঠেছে তার সঠিক তদন্ত করার জন্য। পরবর্তীতে আইনি ভাবে সবকিছু বিচার করে পুনরায় নির্বাচনের দাবি জানানো হয়েছিল। 

এরই পরিপ্রেক্ষিতে তাদের পক্ষের আইনজীবী শঙ্কর লোধ জানিয়েছেন, উচ্চ আদালত প্রত্যেকটি বিষয় বিবেচনা করে আদেশ দিয়েছেন আগামীকাল অর্থাৎ বুধবার টিসিএ -র প্রত্যেক সদস্য অর্থাৎ প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ সকলেই উপস্থিত থাকেন। বুধবার দুই পক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবে উচ্চ আদালত। 

উল্লেখ্য, টিসিএ-র বিবাদের জেরে বেশ কিছুদিন ধরেই রাজ্যে তোলপাড় অবস্থা ক্রীড়া মহলে। টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছিল সেক্রেটারির বিরুদ্ধে। তাদের অফিসে ঢুকতে গেলে বাধা দেওয়া হয়। আক্রান্ত হন প্রাক্তন ক্রিকেটার তিমির চন্দ। তারপরেই জল গড়ায় আদালত পর্যন্ত। এবার শেষ পর্যন্ত বুধবার কি রায় দেন আদালত তার দিকে তাকিয়ে গোটা রাজ্য। তবে এই রায়ের ফলে রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনে পুনরায় শান্তি ফিরে আসতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top