News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গু! গত সপ্তাহে অসুস্থ ৫৬ জন, একই সময়ে ম্যালেরিয়ায় আক্রান্ত ১১ জন
Image

দিল্লিতে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গু! গত সপ্তাহে অসুস্থ ৫৬ জন, একই সময়ে ম্যালেরিয়ায় আক্রান্ত ১১ জন


নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): রাজধানী দিল্লিতে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে, চিন্তা বাড়াচ্ছে ম্যালেরিয়াও। বিগত এক সপ্তাহে দেশের রাজধানীতে মশাবাহিত রোগ ডেঙ্গুতে অসুস্থ হয়েছেন ৫৬ জন, এই সময়ে ম্যালেরিয়ায় আক্রান্ত ১১ জন। সোমবার দিল্লি পৌর নিগম জানিয়েছে, দিল্লিতে গত সপ্তাহে ৫৬টি ডেঙ্গুর ঘটনা সামনে এসেছে। একই সময়ে ম্যালেরিয়ার ১১ জন অসুস্থ হয়েছেন। দিল্লিতে টানা তৃতীয় সপ্তাহে চিকুনগুনিয়ার একটিও ঘটনা সামনে আসেনি।

চলতি বছর এখনও পর্যন্ত দিল্লিতে ২৪৩টি ডেঙ্গু আক্রান্তের ঘটনা সামনে এসেছে, তবে স্বস্তির বিষয় হল কারও মৃত্যু হয়নি। জানুয়ারিতে দিল্লিতে ১৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, ফেব্রুয়ারিতে ১৪, মার্চে ১৩, এপ্রিলে ১৮, মে-তে ২৩, জুনে ৪০ জন, জুলাই মাসে একধাক্কায় বেড়ে ১২১-এ পৌঁছেছে। স্বস্তির বিষয় হল, মৃত্যু হয়নি একজনেরও এবং টানা তৃতীয় সপ্তাহে চিকুনগুনিয়ার একটিও ঘটনা সামনে আসেনি।

Releated Posts

জ্বালানি সাশ্রয়ে বড় সিদ্ধান্ত উত্তরাখণ্ডে, মুখ্যমন্ত্রীর সরকারি গাড়িবহর অর্ধেক করলেন ধামি, প্রশাসনকে ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ

দেহরাদুন, ১৩ মে : জ্বালানি ও সম্পদ সংরক্ষণে একাধিক বড় পদক্ষেপ ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার। বুধবার মুখ্যমন্ত্রী পুষ্কর…

ByByTaniya Chakraborty May 13, 2026

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ, পাশের হারে দেশের সেরা তিরুবনন্তপুরম; ডিজিলকারে মিলবে নম্বরপত্র ও শংসাপত্র

নয়াদিল্লি, ১৩ মে : সিবিএসই বুধবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এবারের পরীক্ষায় দেশের মধ্যে সর্বোচ্চ…

ByByTaniya Chakraborty May 13, 2026

নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিল ঘিরে রাজনৈতিক তরজা, কেন্দ্রকে সমর্থন বিজেপির, ‘ব্যবস্থা ভেঙে পড়েছে’ অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল হওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক…

ByByTaniya Chakraborty May 13, 2026

প্রাক্তন ঝাড়খণ্ড মন্ত্রী মাধব লাল সিংয়ের মৃত্যু, শোকের ছায়া রাজ্য রাজনীতিতে

রাঁচি, ১৪ মে (আইএএনএস) : দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান রাজনৈতিক…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top