News Flash

Image

১৪০ কেজি গাঁজা উদ্ধার, ধৃত তিন যুবক

আগরতলা, ৩১ জুলাই (হি.স.) : ত্রিপুরায় নেশার প্রকোপ দিন দিন বেড়েই  চলছে। নেশাকারবারিরা নিত্যনতুন পন্থা অবলম্বন করে নেশা সামগ্রী পাচার ও মজুত করে রাখছে। সোমবার ভোরে সিধাই থানার পুলিশ মোহনপুর বিজয়নগর গ্রামের এক বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ১৪০ কেজি শুকনো গাঁজা সহ নগদ ১ লক্ষাধিক টাকা বাজেয়াপ্ত করেছে। সাথে তিন নেশাকারবারিকারীকে আটক করা হয়েছে।কিন্তু বাড়ির মালিককে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক সিদ্ধার্থ শংকর কর।

তিনি জানিয়েছেন, প্রতি দিনের মতো গতকাল গভীর রাতেও এলাকায় সিধাই থানার পুলিশ টহলদারীতে নেমেছিল। তখন সন্দেহজনক তিন যুবক দুটি বাইকে করে যাচ্ছিল। পুলিশ তাদের নির্দেশ দিলে তাঁরা পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ তাদের পেছনে ধাওয়া করেছে।তাঁরা পালিয়ে গিয়ে মোহনপুর বিজয়নগর গ্রামের বাসিন্দা প্রশান্ত সরকারের বাড়িতে প্রবেশ করেন। সোমবার ভোরে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়েছে। অভিযানে মোট তিন যুবকের কাছ মোট ১৪০ কেজি শুকনো গাঁজা সহ নগদ ১ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়েছে।কিন্তু বাড়ির মালিক প্রশান্ত সরকারকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

তিনি বলেন, ধৃত তিন যুবক সিপাহীজলার বাসিন্দা আতিকুল ইসলাম, সাগর শীল এবং কিশোর দাস বলে পরিচয় মিলেছে। তাঁদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বাজেয়াপ্ত শুকনো গাঁজার বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তিনি। 

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top