News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেলারমাঠে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী
Image

মেলারমাঠে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷  মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা৷ মেলার মাঠের ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে এই অনুষ্ঠান উনি শোনেন৷মন কি বাত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আজকের এপিসোডে যে যে কথাগুলি প্রধানমন্ত্রী বলেন বিশেষ করে নেশা মুক্ত সমাজ গঠন নিয়ে তা মুখ্যমন্ত্রী তুলে ধরেন৷রাজ্য  সরকার রাজ্যকে নেশা মুক্ত করার জন্য যেভাবে অভিযান শুরু করেছে তা তিনি তুলে ধরেন৷ পাশাপাশি সাংবাদিকদের প্রশ্ণোত্তরে টি সি এর অচল অবস্থা নিয়ে উনি জানান রাজ্য সরকার এব্যাপারে হস্তক্ষেপ করবে না৷টিসি এর ব্যাপার হচ্ছে ক্লাব গুলি নিয়ে৷ কাজেই রাজ্য সরকার এখানে কোন হস্তক্ষেপ করবে না৷ তবে আইনশৃঙ্খলার অবনতি ঘটলে অবশ্যই রাজ্য সরকার সেই দিকটা দেখবে৷ পরবর্তীতে মুখ্যমন্ত্রী ওনার ক্লাব ফ্রেন্ডস ইউনিয়ন যেখানে উনি ব্যাডমিন্টন অনুশীলন করতেন সেখানে গিয়ে ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করেন৷ মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে এলাকার মানুষজন দারুন খুশি৷

Releated Posts

লেক চৌমুহনীতে পুলিশের নাকা চেকিংয়ে ১৯২ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৯৬ লক্ষ টাকা

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: পুলিশের নাকা চেকিংয়ের সময় সন্দেহজনক একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

মতিনগরে মহিলার গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন, নগদ টাকা ও স্মার্টফোন ছিনতাইয়ের অভিযোগ

সোনামুড়া, ২৫ সেপ্টেম্বর: মহিলার গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন, নগদ ১৩ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার…

ByByReshmi Debnath Sep 25, 2026

পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন বিজেপি কার্যালয়ে

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা ও একাত্ম মানববাদের প্রবক্তা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top