News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সরকারি অফিসের নেম প্লেট লাগিয়ে গাড়িতে নেশা সামগ্রী পাচার চক্রের দুই পান্ডা গ্রেপ্তার
Image

সরকারি অফিসের নেম প্লেট লাগিয়ে গাড়িতে নেশা সামগ্রী পাচার চক্রের দুই পান্ডা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ আগরতলা পূর্ব থানার পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে মরা চৌমুহনী এলাকা থেকে গাড়িসহ ২ ড্রাগ পাচারকারী এবং টাকারজলা থেকে এক বাইক চোরকে আটক করতে সক্ষম হয়েছে৷ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ সামগ্রী উদ্ধার হয়েছে৷ দুটি ক্ষেত্রেই নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷ গত বিশ বেশ কিছুদিন ধরেই ড্রাগ পাচারকারীরা অভিনব কৌশল অবলম্বন করে তাদের ড্রাগ প্রচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে৷ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নামের নাম নেমপ্লেট ব্যবহার করে গাড়িতে ড্রাগস পাচার করার অভিনব কৌশল গ্রহণ করেছে প্রচারকারীরা৷ তাতে রীতিমতো বিপাকে পড়ে পুলিশ৷ কেননা সরকারের দপ্তরের আধিকারিকদের গাড়িগুলো সাধারণত চেক করে না পুলিশ৷ আর সেই সুযোগকে কাজে লাগিয়েই সরকারি দপ্তরের আধিকারিকদের পদবীর নাইম নেমপ্লেট গাড়িতে লাগিয়ে ড্রাগস পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে আগরতলা পূর্ব থানার পুলিশ মরা চৌমুহনী এলাকায় একটি গাড়ি আটক করে দুই ড্রাগ পাচারকারীকে জালে তুলতে সক্ষম হয়েছে৷ অপরদিকে এক বাইক চোরকে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে টাকারজলা থেকে বাইকসহ আটক করতে সক্ষম হয়েছে পূর্ব থানার পুলিশ৷
 সরকারি অফিসের নেমপ্লেট ব্যবহার করে অবৈধভাবে ড্রাগস পাচার চক্রের ২ পান্ডাকে আটক করে আগরতলা পূর্ব থানার পুলিশ৷ তাদের কাছ থেকে একটি গাড়ি, দুটো মোবাইল ফোন, ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয় পূর্ব থানার পুলিশ৷৷ পাশাপাশি এক বাইক সহ চোরকে আটক করে আগরতলা পূর্ব থানার পুলিশ৷৷ এই বিষয় সম্পর্কে  জানিয়েছেন সদর এস ডিপিও দেবপ্রসাদ রায়৷৷
এদিকে, নেশা সেবনকারিদের  বিরুদ্ধে অভিনব শাস্তি দিল বিশালগড়ের রঘুনাথপুর এলাকার জনগণ !
বিশালগড় রঘুনাথপুর এলাকার জনগণের হাতে ধরা পড়ে দুই ড্রাগস সেবনকারি৷ তাদের বাড়ি সোনামুড়া মহকুমায়৷ তাদের মধ্যে একজন পরে পালিয়ে যায়৷ অন্যজনকে বাধ্য করা হয় ঘাস খেতে৷ পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়৷

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top