News Flash

  • Home
  • দেশ
  • কুলগামে ‘নিখোঁজ’ ভারতীয় সেনার জওয়ান

কুলগামে ‘নিখোঁজ’ ভারতীয় সেনার জওয়ান

কুলগাম, ৩০ জুলাই (হি.স.) : কাশ্মীরের কুলগামে বাজারে জিনিস কিনতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন ছুটিতে বাড়ি ফেরা ভারতীয় সেনার এক জওয়ান। শনিবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই জওয়ানকে। শনিবার রাত সাড়ে আটটা নাগাদ জাভেদ আহমেদ ওয়ানি নিজের গ্রামের কাছের একটি বাজারে গিয়েছিলেন বাড়ির কিছু জিনিস কিনতে। সেখান থেকেই নিখোঁজ হয়ে যান তিনি।

সেনা সূত্রে খবর, কয়েক দিন আগেই বাড়ি ফিরেছিলেন জওয়ান জাভেদ আহমেদ ওয়ানি। তিনি লাদাখের লেহতে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কাশ্মীরের কুলগামে। পরিবার জানাচ্ছে, শনিবার রাতে কিছু জিনিস কেনার জন্য গাড়ি নিয়ে চোয়ালগামে গিয়েছিলেন জাভেদ। রাতে আর ফেরেননি। উদ্বিগ্ন পরিবার পুলিশ এবং সেনা আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে। সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি অভিযান।

কিন্তু এখনও পর্যন্ত জাভেদের সন্ধান মেলেনি। তাঁর গাড়ি উদ্ধার হয়েছে। জাভেদকে খোঁজাখুঁজি করার সময় পারানহাল নামে একটি গ্রামে গাড়িটি পাওয়া গিয়েছে। ওই জওয়ানের জুতোও গাড়ির কাছে পাওয়া গিয়েছে বলে খবর। পরিবারের দাবি, জাভেদের গাড়িতে রক্তের দাগ লেগে ছিল। প্রাথমিক ভাবে তারা মনে করছে, জাভেদকে অপহরণ করা হয়েছে।

কাশ্মীরে ই ভাবে সেনা কর্মীদের অপহরণ নতুন ঘটনা নয়। এর আগেও একাধিকবার এই কাণ্ড ঘটিয়েছে জঙ্গিরা। এবারেও কোনও জঙ্গি গোষ্ঠী তাঁকে অপহরণ করে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে জাভেদের কাছ থেকে সেনার গোপন তথ্য হাতানোর চেষ্টা করতে পারে জঙ্গিরা। সেটাই উদ্বেগের সবচেয়ে বড় কারণ।

Releated Posts

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026

স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি, তিন সন্তানকে পণবন্দি; আজমগড়ে পুলিশের গুলিতে অভিযুক্তের

মৃত্যুআজমগড়, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের আজমগড়ে স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি করে তিন সন্তানকে একটি ঘরে পণবন্দি করে…

ByByNews Desk Sep 23, 2026

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top