News Flash

  • Home
  • খেলা
  • টিসিএ অফিসের রুম খোলা প্রসঙ্গে সচিব তাপস ঘোষের অভিযোগ দাখিল
Image

টিসিএ অফিসের রুম খোলা প্রসঙ্গে সচিব তাপস ঘোষের অভিযোগ দাখিল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই।। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন এখন পুরোপুরি কাঠগড়ায়। এপেক্স কাউন্সিলের বৈঠকে পদচ্যুত সভাপতি তপন লোধের চোখে সচিব তাপস ঘোষ আপাতত দায়িত্বহীন অবস্থায়। ‌ তপন লোধ আবার বিস্তর অভিযোগও এনেছেন তাপস ঘোষের বিরুদ্ধে। পক্ষান্তরে তাপস ঘোষ, তিমির চন্দ-দের দৃষ্টিভঙ্গিতে এপেক্স কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি তপন লোধ বহিষ্কৃত ব্যক্তিত্ব। উনার বিরুদ্ধেও তাদের রয়েছে অনধিকার চর্চার অভিযোগ। ‌ প্রশ্ন করা হয়েছে, কার নির্দেশে খোলা হলো টিসিএ অফিসে আরও তিনটি রুম। কে বা কারা মুছে ফেললো এমবিবি স্টেডিয়ামে সিসি টিভি-র ফুটেজ। এর তদন্ত হওয়া দরকার। এই অভিযোগ এনে সদর মহকুমা শাসক এবং পশ্চিম থানার ওসি-র কাছে অভিযোগ পত্র জমা দিলেন টিসিএ-র সচিব তাপস ঘোষ। তিনটি রুম খোলার কোনও নির্দেশ কি আছে তপন লোধের কাছে জানতে চায় রাজ্যের ক্রিকেট প্রেমীরা। মোটকথা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্ভূত পরিস্থিতির আশু সমাধান প্রয়োজন।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top