News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাইখোড়ায় বাইক ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে আহত তিন
Image

বাইখোড়ায় বাইক ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে আহত তিন

আগরতলা, ২৯ জুলাই (হি.স.) বাইক ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত হয়েছে তিনজন। শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া বাজার এলাকার স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছিলেন। হাসপাতালে কতর্ব্যরত চিকিৎসক তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তর করেছেন।

জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আজ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া বাজার এলাকায় টিআর০৮ই৫১৮৮ নাম্বারের বাইকের সাথে একটি পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ ঘটে। তাতে বাইকে থাকা তিনজন ব্যক্তি জাতীয় সড়কে ছিটকে পড়েন। ফলে গুরুতর আহত হয়েছেন ওই তিন ব্যক্তি। স্থানীয় মানুষ বিকট আওয়াজ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। তাঁরাই সাথে সাথে আহতদের উদ্ধার করে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানের কতর্ব্যরত চিকিৎসক আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তর করেন।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top