News Flash

  • Home
  • প্রধান খবর
  • মণিপুরের উদ্দেশ্যে রওনা দিল ‘ইন্ডিয়া’ জোট-এর ২১ সদস্য , অধীর বললেন এই ইস্যুতে রাজনীতি করবেন না
Image

মণিপুরের উদ্দেশ্যে রওনা দিল ‘ইন্ডিয়া’ জোট-এর ২১ সদস্য , অধীর বললেন এই ইস্যুতে রাজনীতি করবেন না

নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.): হিংসায় জর্জরিত মণিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের ২১ জন সদস্য। শনিবার সকালে দিল্লি থেকে বিমানে মনিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে ২১ জন সদস্যের একটি প্রতিনিধি দল। এই ২১ জন সদস্যের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা ও সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ও গৌরব গগৈ, আপ সাংসদ সুশীল গুপ্তা, আরএসপি সাংসদ এন কে প্রেমচন্দ্রন, তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব, রাষ্ট্রীয় লোকদলের প্রধান জয়ন্ত চৌধুরী, ডিএমকে সাংসদ কানিমোঝি, আরজেডি সাংসদ মনোজ ঝা এবং জেডি(ইউ) সাংসদ রাজীব রঞ্জন সিং প্রমুখ।

কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এদিন সকালে বলেছেন, “এই ইস্যুতে রাজনীতি করবেন না…এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী মণিপুরে যাওয়ার চেষ্টাও করেননি। এখন বিরোধীদের ধাক্কা খেয়ে জেগে উঠেছে কেন্দ্র।” আরজেডি সাংসদ মনোজ ঝা বলেছেন, “মণিপুরের কথা শোনা দরকার…আমরা মণিপুরের মানুষের কথা শোনার এবং তাঁদের অবস্থা বোঝার চেষ্টা করছি…আমরা সব সম্প্রদায়ের মানুষের কথা শোনার চেষ্টা করব। এটাই আমাদের একমাত্র লক্ষ্য।” কানিমোঝি বলেছেন, “আমরা মণিপুরের জনগণের সঙ্গে দেখা করতে যাচ্ছি এবং তাঁদের বলব আমরা তাঁদের পাশে আছি এবং আমরা তাঁদের জন্য লড়াই করছি। আমরা মণিপুরের গভর্নরের সঙ্গেও দেখা করার অনুমতি চেয়েছিলাম। মণিপুর নিয়ে আলোচনার পর প্রধানমন্ত্রী সংসদে জবাব দেবেন বলে আমরা আশা করছি।” তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব বলেছেন, “আমরা উভয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে দেখা করার চেষ্টা করব। মণিপুরের মানুষের কথা শুনতে হবে। আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের।”

Releated Posts

বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে সাংবাদিকদের শুভেচ্ছা, গণতন্ত্রে নিরপেক্ষতার গুরুত্বের উপর জোর নেতাদের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে গণতন্ত্রে…

ByByNews Desk May 3, 2026

বিধাননগর গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার

কলকাতা, ৩ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বিধাননগরে একটি গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের…

ByByNews Desk May 3, 2026

“ভারতের মানুষ বোকা নয়”, কংগ্রেসের ‘পাপ’ শেষ হয় না: কিরেন রিজিজুর তোপ

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু রবিবার বলেন, “ভারতের…

ByByNews Desk May 3, 2026

ভোটগণনায় কেন্দ্রীয় কর্মী মোতায়েন সংক্রান্ত ইসির সার্কুলারে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত তৃণমূলের

কলকাতা, ২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভোটগণনার সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মী মোতায়েন সংক্রান্ত নির্বাচন কমিশনের সার্কুলার নিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top