News Flash

  • Home
  • দিনের খবর
  • নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এবার মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হল কোচবিহারে
Image

নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এবার মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হল কোচবিহারে

কোচবিহার, ২৮ জুলাই (হি. স.) : নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এবার মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হল কোচবিহারে। জানা গেছে, শুক্রবার কোচবিহারে ছাত্র পরিষদের পক্ষ থেকে ঘটনার প্রতিবাদে একটি ধিক্কার মিছিল বের করা হয়।

এদিন মিছিলটি শহর পরিক্রমা করে পুলিশলাইন চৌপথিতে পথ অবরোধ করে। অবরোধ স্থলে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখায় ছাত্র পরিষদের সদস্যরা। সংগঠনের জেলা সভাপতি শিবাঙ্কর সরকার জানান, খাপাইডাঙ্গা, তুফানগঞ্জ সহ রাজ্যজুড়ে মহিলাদের উপর নির্যাতন চলছে। রাজ্যে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। মহিলাদের নিরাপত্তা নেই। তার প্রতিবাদেই তাঁদের আন্দোলন। পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির দাবিও তুলেছেন তারা।

অন্যদিকে, নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ধৃত পাঁচজনকে এদিন কোচবিহার আদালতে তোলা হয়। মূল অভিযুক্ত বাপ্পা বর্মন ও তার সহযোগী সুশান্ত দাস (রানা)-কে আরও চারদিনের জন্য পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। বাকি তিন অভিযুক্ত সত্য সরকার, মৃণাল সরকার ও সুমন সরকারকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top