পাথারকান্দি (অসম), ২৮ জুলাই (হি.স.) : পাথারকান্দির ওনজিসি রোডে সংঘটিত এক ভয়াবহ অগ্নি কান্ডে এক ব্যক্তির পাকা বসত গৃহ সহ আসবাবপত্রাদি ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাঁই হবার মর্মান্তিক খবর পাওয়া গেছে।এই ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার গভির রাতে।এ সময়ে বাড়ির মালিক সহ পরিবারের অন্যান্য সদস্যরা অন্যত্র ছিলেন বলে জানা গেছে।এ বাড়ির মালিক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী গোলাপ সিংহ।তিনিও বর্তমানে বাহিরে আছেন।এ মর্মে উনার স্ত্রী সহ আত্মিয়রা জানান যে আগুন লাগার খবর পেয়ে তারা আজ শুক্রবার সকালে বাড়িতে এসে পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন।তিনি জানান ঘটনার সময়ে পরিবারের কেহ বাড়িতে ছিলেন না বলে সবকিছু আগুনের লেলিহান শিখায় ভষ্ম হয়ে গেছে।ধারনা করা হচ্ছে ফ্রীজে বিদ্যুতের শর্ট সার্কিট জনিত গোলযোগে এমন দুর্ঘটনা ঘটেছে।ক্ষয়ক্ষতির পরিমান প্রায় কুড়ি লক্ষাধিক টাকার মত হবে।ঘটনার সময়ে স্থানীয়রা ফায়ার ব্রিগেডে খবর দিলে তারা এসে আগুন আয়ত্বে আনে।তবে ততক্ষনে ব্যাপক ক্ষতি হয়ে যায়।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।এদিকে এই মর্মান্তিক খবর পেয়ে গুয়াহাটিতে অবস্থানরত পাথারকান্দির বাসিন্ধা তথা কংগ্রেস সেবাদলের রাজ্যিক সভাপতি প্রতাপ সিনহা(পিলু)দু:খ প্রকাশ করে সর্বহারা এই পরিবারকে সরকারি সাহায্য পাইয়ে দিতে ডিসি এবং সিওর হস্তক্ষেপ কামনা করেছেন।

পাথারকান্দির ওএনজিসি রোডে ভয়াবহ অগ্নি কান্ডে পুড়ে ছাঁই পাকা বসত বাড়ি
Tags:
Releated Posts
ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল
আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…
২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার
গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…
উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…
শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি
শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…


















