News Flash

  • Home
  • খেলা
  • দেওধর ট্রফি : জয়ের হ্যাটট্রিক করে ফাইনালের লক্ষ্যে পূর্ব ও দক্ষিণাঞ্চল
Image

দেওধর ট্রফি : জয়ের হ্যাটট্রিক করে ফাইনালের লক্ষ্যে পূর্ব ও দক্ষিণাঞ্চল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই।। টানা তিন ম্যাচে জয় পূর্বাঞ্চলের। প্রফেসর দেওধর ট্রফি ক্রিকেটে সুপার সিক্সের লড়াইয়ে জয়ের হ্যাট্রিক পূর্বাঞ্চলের। এর সুবাদে পূর্বাঞ্চল যথারীতি দেওধর ট্রফির ফাইনালে খেলার পথ প্রশস্ত করে নিয়েছে। খেতাবি লড়াইয়ে প্রতিপক্ষ কোন দল হবে তা নির্ভর করছে আগামী ৩০ জুলাই ও ১ আগস্ট দুদিনের দুই রাউন্ডের ছয়টি ম্যাচের ফলাফলের উপর। তবে দক্ষিণাঞ্চলও টানা তিন ম্যাচে জয় ছিনিয়ে ফাইনালের লক্ষ্যে এগিয়ে রয়েছে। আজ শুক্রবার পূর্বাঞ্চল ৮৮ রানের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে উত্তরাঞ্চলের বিরুদ্ধে। ৫০ ওভার এর ডে ম্যাচের শুরুতে টস জিতে পূর্বাঞ্চল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ৩৩৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে রিয়ান পরাগ সর্বাধিক ১৩১ রান পায়। রিয়ান ১০২ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও ১১ টি ওভার বাউন্ডারি হাকিয়ে ১৩১ রান সংগ্রহ করে। উইকেট রক্ষক কুমার কোষাগ্র দুর্দান্ত খেলে ৯৮ রানে প্যাভেলিয়নে ফিরে দুই রানের জন্য শতক হাতছাড়া করে। কোষাগ্র ৮৭ বল খেলে আটটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি মেরে ৯৮ রান পায়। উত্তরাঞ্চলের ময়াঙ্ক যাদব ৬৩ রানে চারটি এবং হর্ষিত রানা ৫৪ রানে তিনটি উইকেট পায়। জবাবে ব্যাট করতে নেমে উত্তরাঞ্চল ৪৫.৩ ওভার খেলে ২৪৯ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে মন্দীপ সিং ৫০, অভিষেক শর্মা ৪৪, এইচ রানার ৪০ এবং জি রুহিল্লা ৪১ রান পেলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। পূর্বাঞ্চলের রিয়ান পরাগ ৫৭ রানের চারটি এবং সাহাবাজ ৪১ রানে তিনটি উইকেট পেয়েছে। ত্রিপুরার মনি শংকর আজ উইকেট পায়নি, তবে আগের দুটি ম্যাচে তার দুর্দান্ত বোলিংয়ে যথাক্রমে মধ্যাঞ্চলকে ছয় উইকেটে এবং উত্তর-পূর্বাঞ্চল কে আট উইকেটে পরাজিত করেছিল। আজ দিনের অপর খেলায় দক্ষিণাঞ্চল ৯ উইকেটের বড় ব্যবধানে উত্তর পূর্বাঞ্চলকে পরাজিত করেছে। এই জয়ের সুবাদে দক্ষিণাঞ্চলেরও জয়ের হ্যাটট্রিক হয়েছে এবং ফাইনালে খেলার পথ প্রশস্ত করে নিয়েছে।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top