News Flash

  • Home
  • দিনের খবর
  • শনিবার মণিপুরে যাচ্ছে ‘ইন্ডিয়া’ জোট, রবি কিশান বললেন তাঁদের পাকিস্তান ও চিনেও যাওয়া উচিত
Image

শনিবার মণিপুরে যাচ্ছে ‘ইন্ডিয়া’ জোট, রবি কিশান বললেন তাঁদের পাকিস্তান ও চিনেও যাওয়া উচিত

নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট মণিপুরে যাচ্ছে শনিবার, ২৯ জুলাই। দু’দিনের এই সফরে ২৬ দলের প্রতিনিধিরা কথা বলবেন সব পক্ষের সঙ্গে। বিরোধীদের এই মণিপুর সফরকে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ রবি কিশান। শুক্রবার সংসদ চত্বরে রবি কিশান বলেছেন, “তাঁরা (বিরোধীরা) যেখানে খুশি সেখানেই যেতে পারেনা, তাঁদের পাকিস্তান, শ্রীলঙ্কা ও চিনেও যাওয়া উচিত।”

প্রসঙ্গত, হিংসায় উত্তপ্ত মণিপুরের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে সে রাজ্যে যাচ্ছেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র একটি প্রতিনিধিদল। শনিবার মণিপুরে পৌঁছবেন প্রতিনিধিদলের সদস্যেরা। রবিবার পর্যন্ত সেই রাজ্যে থেকে প্রায় সব পক্ষের সঙ্গে আলোচনা করবেন তাঁরা। বিরোধী জোটের একটি সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।

Releated Posts

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top