News Flash

  • Home
  • দেশ
  • নবায়নযোগ্য শক্তির ক্ষমতার ক্ষেত্রে ভারত বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের মধ্যে একটি : প্রধানমন্ত্রী
Image

নবায়নযোগ্য শক্তির ক্ষমতার ক্ষেত্রে ভারত বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের মধ্যে একটি : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): নবায়নযোগ্য শক্তির ক্ষমতার ক্ষেত্রে ভারত বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের মধ্যে একটি। জোর দিয়ে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জি-২০ পরিবেশ ও জলবায়ু সুস্থায়ী মন্ত্রী পর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “আমরা ২০৭০ সালের মধ্যে নেট শূন্য অর্জনের লক্ষ্যও স্থির করেছি। আমরা আমাদের জোটের মাধ্যমে আন্তর্জাতিক সৌর জোট, সিডিআরআই এবং শিল্প পরিবর্তনের জন্য নেতৃত্ব গোষ্ঠী-সহ আমাদের অংশীদারদের সাথে সহযোগিতা চালিয়ে যাচ্ছি। ভারত জীববৈচিত্র্য সংরক্ষণ, সুরক্ষা এবং সমৃদ্ধকরণে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ধারাবাহিকভাবে এগিয়ে রয়েছে।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “ভারত সম্প্রতি আমাদের ধরিত্রীতে ৭টি বড় বিড়াল সংরক্ষণের জন্য আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স চালু করেছে। এটি আমাদের প্রজেক্ট টাইগারের ওপর ভিত্তিশীল, একটি অগ্রণী সংরক্ষণ উদ্যোগ। প্রজেক্ট টাইগারের ফলস্বরূপ, বিশ্বের ৭০ শতাংশ বাঘ ভারতে পাওয়া যায়। আমরা প্রজেক্ট লায়ন এবং প্রজেক্ট ডলফিনেও কাজ করছি।”

Releated Posts

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026

রাজনৈতিক স্বার্থে সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করছে কংগ্রেস ও বিরোধীরা: যোগী

লখনউ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনৈতিক স্বার্থে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল বারবার দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে প্রশ্নবিদ্ধ করে গণতান্ত্রিক…

ByByNews Desk Sep 27, 2026

‘গুজব’ ঘিরে পাঞ্জাবের আরও এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অশান্তি, হাইওয়ে অবরোধ

চণ্ডীগড়, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ‘গুজব’কে কেন্দ্র করে পাঞ্জাবের জলন্ধরের উপকণ্ঠে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে…

ByByNews Desk Sep 27, 2026

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top