ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই।।
চ্যাম্পিয়ন হলো সেভেন স্টার (চারিপাড়া) এবং ওমেন পাওয়ার। ‘৭৫ সীমান্ত গ্রাম, ক্রান্তি বীরো কে নাম’ আয়োজিত চারিপাড়া গ্রাম পঞ্চায়েত ভিত্তিক কাবাডি প্রতিযোগিতায়। বৃহস্পতিবার চারিপাড়া গ্রাম পঞ্চায়েত মাঠে হয় আসর। তাতে বালক বিভাগে ৬ দল এবং বালিকা বিভাগে ২ দল অংশ নেয়। সকালে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত চিলেন গঁাও প্রধান মেনকা দাস, উপ প্পধান সুব্রত রায়, পঞ্চায়েত সচিব বিমল সরকার প্রমুখ।আসরে বালক বিভাগে চারিপাড়া সেভেন স্টার পরাজিত করে চারিপাড়ারই পল্লাল পাড়াকে। বালিকা বিবাগে ওমেন পাওয়ার দল পরাজিত করে ওমেন ইউনিয়ন দলকে। খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আসরকে ঘিরে ব্যাপর উৎসাহ লক্ষ্য করা গেছে। আসর পরিচালনা করেন রাজ্য কাবাডি সংস্থার কোচ-রা। আগামীদিনে বেলাবর পঞ্চায়েতে হবে আসর বলে জানা গেছে।

চারিপাড়া গ্রাম পঞ্চায়েতে কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
Tags:
Releated Posts
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…


















