News Flash

  • Home
  • প্রধান খবর
  • অশোক গেহলটকে কটাক্ষ মোদীর, রাজস্থানের মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা প্রধানমন্ত্রীর
Image

অশোক গেহলটকে কটাক্ষ মোদীর, রাজস্থানের মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা প্রধানমন্ত্রীর

সিকার, ২৭ জুলাই (হি.স.): রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কটাক্ষের সুরে প্রধানমন্ত্রী বলেছেন, “রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বেশ কিছুদিন ধরেই অসুস্থ, তাঁর পায়ে কিছু সমস্যা রয়েছে। আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও সেই অসুবিধার কারণে আসতে পারেননি। তাঁর সুস্বাস্থ্য কামনা করছি।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে গেহলট টুইটে দাবি করেছেন, “প্রধানমন্ত্রী মোদী, আপনি রাজস্থানে আসছেন। পিএমও অনুষ্ঠান ইভেন্ট থেকে আমার ৩ মিনিটের বক্তৃতা সরিয়ে দিয়েছে। তাই বক্তৃতার মাধ্যমে আপনাকে স্বাগত জানাতে পারব না। তাই এই টুইটের মাধ্যমে আমি আপনাকে আন্তরিক স্বাগত জানাচ্ছি।” প্রধানমন্ত্রীর দফতর অবশ্য এ বিষয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রীকে জবাবও দিয়েছে।” পিএমও জানিয়েছে, “প্রোটোকল অনুসারে, আপনাকে যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আপনার বক্তৃতাও স্লট করা হয়েছে। কিন্তু, আপনার অফিস বলেছে আপনি যোগ দিতে পারবেন না।”

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top