News Flash

Image

২৯ জুলাই করিমগঞ্জে দেশাত্মবোধক সংগীত ও একক নৃত্য প্রতিযোগিতা

করিমগঞ্জ (অসম), ২৬ জুলাই (হি.স.) : করিমগঞ্জের অন্যতম সাংস্কৃতিক সংস্থা নৃত্যশ্রী কলা নিকেতনের উদ্যোগে আজাদি কি অমৃত মহোৎসব উপলক্ষ্যে দেশাত্মবোধক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী ২৯ জুলাই স্থানীয় বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে দেশাত্মবোধক একক নৃত্য ও একক সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে। ক বিভাগে ৬ থোকে ১২ বছরের প্রতিযোগী, খ বিভাগে ১৩ থেকে ১৮ বছর এবং গ বিভাগে ১৯ বছর থেকে এর বেশি বয়সের প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবেন।
২৯ জুলাই সকাল ১০টায় এই প্রতিযোগিতা শুরু হবে। ৩০ জুলাই রবিবার বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে সন্ধ্যা ৫-টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করবেন। অনুষ্ঠান শেষে এদিনই বিজয়ীদের পুরস্কৃত করা হবে। করিমগঞ্জ সহ বরাক উপত্যকার সংস্কৃতিপ্রেমী মানুষের উপস্থিতি কামনা করেছেন সংস্থার প্রধান সোনালী গোস্বামী চক্রবর্তী।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top