News Flash

  • Home
  • খেলা
  • আন্তর্জাতিক উন্মুক্ত ক্যারাটে খেলোয়াড়দের উৎসাহ দিলেন পর্ষদের প্রাক্তন যুগ্ম-সচিব
Image

আন্তর্জাতিক উন্মুক্ত ক্যারাটে খেলোয়াড়দের উৎসাহ দিলেন পর্ষদের প্রাক্তন যুগ্ম-সচিব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই।।দিল্লিতে আন্তর্জাতিক উন্মুক্ত ক্যারাটে প্রতিযোগিতা শুরু ৪ আগস্ট। দেশের রাজধানীর তালকোটরা স্টেডিয়ামে হবে আসর। ওই আসরে ভালো ফলাফল করতে প্রান্তিক ক্লাব এবং শতদল সঙ্ঘে চলছে চূড়ান্ত প্রস্তুতি। রাজ্য সংস্থার সচিব তথা কোচ কৃষ্ণ সূত্রধরের তত্বাবধানে চলছে অনুশীলন। ৩১ জুলাই সড়কপথে রওয়ানা দেবে ত্রিপুরা দলের খেলোয়াড়রা। আসরে রাজ্যের খেলোয়াড়রা ভালো ফলাফল করবেই বিশ্বাস রাজ্য সংস্থার সচিব-‌এর। এদিকে ত্রিপুরা দলের খেলোয়াড়দের উৎসাহ দিতে বুধবার উপস্থিত ছিলেন রাজ্য ক্রীড়া পর্ষদের প্রাক্তন যুগ্ম সচিব তথা ত্রিপুরা স্পোর্টস জার্ণালিস্ট ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী। তিনি অনুশীলন দেখার পাশাপাশি খেলোয়াড়দের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। ভালো খেলার জন্য প্রতিটি খেলোয়াড়কে উৎসাহ দেন। পাশাপাশি ত্রিপুরা দলের প্রতিটি খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন। আসরে ত্রিপুরা থেকে অংশ নেবেন ১২ জন খেলোয়াড়:‌ বিপ্রজিৎ সাহা, শাঙ্কি কর্মকার, অভিপ্সা নাথ, প্রীয়া দেবনাথ, সুব্রত শর্মা, অক্সিতা মজুমদার, শুভ্রজিৎ সিনহা, উদয় দে, হৃদ্ধি মারাক, যোগেন্দ্র মারাক, সোহানা ঘোষ এবং দ্বীপ সূত্রধর। কোচ:‌ কৃষ্ণ সূত্রধর।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top