News Flash

  • Home
  • খেলা
  • অবিশ্বাস্য! টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ রানে ৭ উইকেটের রেকর্ড গড়লেন ইদ্রুস
Image

অবিশ্বাস্য! টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ রানে ৭ উইকেটের রেকর্ড গড়লেন ইদ্রুস

কুয়ালালামপুর, ২৬ জুলাই (হি.স.): টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন মালেয়েশিয়ার পেসার সাইয়াজরুল ইদ্রুস। চার ওভার বোলিং করে ৮ রান দিয়ে ৭ উইকেট নিলেন তিনি। সব আউটই ছিল বোল্ড! এর মধ্যে প্রথম ওভারে কোনও উইকেট নেই। অবিশ্বাস্য কান্ড ঘটালেন এই মালেয়েশিয়ান ক্রিক্রেটার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া ‘বি’ বাছাইপর্বে চিনের বিপক্ষে বুধবার ৮ রানে ৭ উইকেট নিলেন ইদ্রুস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম কোনও বোলার এক ম্যাচে ৭ উইকেট নিতে পারলেন। সব মিলিয়ে তার বোলিং ফিগার ৪-১-৮-৭। উল্লেখ্য,আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আগে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল ৫ রানে ৬ উইকেট। ২০২১ সালে সিয়েরা লিওনের বিপক্ষে রেকর্ডটি গড়েছিলেন নাইজেরিয়ার পিটার আহো।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top