News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেপরোয়া বাইকের ধাক্কায় কর্তব্যরত পুলিশকর্মী গুরুতর আহত
Image

বেপরোয়া বাইকের ধাক্কায় কর্তব্যরত পুলিশকর্মী গুরুতর আহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ বিশালগড় থানা এলাকায় পথ দুর্ঘটনায় আশঙ্কাজনক পুলিশ কর্মী৷ পুলিশ কর্মীকে ধাক্কা দিয়ে পালায় বাইক চালক! আহত সহকর্মীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন মহকুমা পুলিশ আধিকারিক৷ ঘটনার বিবরণে জানা যায় দ্রুতগামী এক বাইকের ধাক্কায় গুরুতর আহত  হয়েছে পুলিশ কর্মী৷  ঘটনা বিশালগড় এসডিপিও অফিস সংলগ্ণ এলাকায় সোমবার সন্ধ্যায়৷ আহত পুলিশ কর্মী হারাধন দেবকে সাথে সাথেই মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন নিজে নিয়ে আসেন বিশালগড় মহকুমা হাসপাতালে৷ আহত পুলিশ কর্মীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার করা হয় রাজধানীর জিবি হাসপাতালে৷ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক বাইক চালক৷ আহত পুলিশ কর্মীর বাড়ি বিশালগড় গোলাঘাটি কসবা এলাকায়৷ বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিকের অফিসে নাইট ডিউটিতে যাওয়ার পথে ঘটে এই দুর্ঘটনাটি৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত ঘটনায় জড়িত বাইক আটক কিংবা বাইক চালককে সনাক্ত করতে পারেনি পুলিশ৷ উল্লেখ্য যান দুর্ঘটনা প্রতিনিয়তই বৃদ্ধি পেয়ে চলেছে৷৷ জাতীয় সড়কে যান চলাচলে গতি নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা বৃদ্ধি পেয়ে চলেছে৷

Releated Posts

কর্তব্য পালনের ফাঁকে দেবশিল্পীর আরাধনা, বিশ্বকর্মা পুজোর প্রস্তুতিতে ব্যস্ত টিএসআর জওয়ানরা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি উৎসবের আনন্দেও মেতে উঠেছেন টিএসআর জওয়ানরা। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনাকে…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top